নজরবন্দি ব্যুরোঃ মুম্বাই উত্তপ্ত শিবসেনা-BJP সংঘর্ষে, ঘটনার সূত্রপাত মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে করা কেন্দ্রীয় মন্ত্রীর বিতর্কিত মন্তব্য। আর তার পর থেকেই উত্তাল পরিস্থিতি। উদ্ধব প্রসঙ্গে রাণে বলেছিলেন, “দেশের কততম স্বাধীনতা বর্ষপূর্তি সে সম্পর্কে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানেন না। এটা অত্যন্ত লজ্জার বিষয়। বক্তৃতার সময় তাঁকে জেনে নিতে হচ্ছে স্বাধীনতার কত বছর হল!”
আরও পড়ুনঃ কলকাতা পুরসভা নিয়ে বড় ভাবনা ফিরহাদের, বন্ধ হচ্ছে ওভারটাইম-ইনসেনটিভ
তার পরেই নিজের ভঙ্গীতে কেন্দ্রীয় মন্ত্রী বলে বসেন, “যদি আমি সেখানে উপস্থিত থাকতাম তা হলে তাঁকে একটা চড় মারতাম।” কেন্দ্রীয় মন্ত্রীর মুখে এই মন্তব্যের পর থেকেই উত্তাল মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি। জায়গায় জায়গায় শুরু হয়েছে বিক্ষোভ।
নারায়ণ রাণের চড় মন্তব্য, মহারাষ্ট্র উত্তাল সেনা-বিজেপি সংঘর্ষে।

ইতিমধ্যে পুণে, নাসিক এবং রায়গড়ের মাহাদে মোট ৪ টি FIR দায়ের করা হয়েছে নারায়ন রাণের নামে। সূত্রের খবর কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যে ক্ষুব্ধ শিবসেনা সমর্থকরা নাসিকে বিজেপি-র কার্যালয়ে পাথর ছোড়েন।, অহরহ স্লোগান ওঠে রানের বিরুদ্ধে। বেলা বাড়তেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

রাণের বাড়ির দিকে যাত্রা শুরু করে ক্ষুব্ধ শিবসেনা সমর্থকরা। সেখানে বাদশা দেন বিজেপির কর্মী সমর্থকরা। আর তাতেই বাধে বচসা। স্থানীয় সূত্রের খবর এর পরেই সংঘর্ষে জড়িয়ে পড়ে দু’পক্ষ। এসবের মাঝেই আজ রাণের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন নাসিক পুলিশ কমিশনার দীপক পাণ্ডে।
সূত্রের খবর তার পরেই পুলিশের একটি দল রওনা হয়েছে রাণের উদ্দেশ্যে। তবে তাঁকে শেষমেশ গ্রেপ্তার করা হবে কিনা তা নিয়েই এই মুহুর্তে চড়ছে পারদ।



