নজরবন্দি ব্যুরো: প্রাক্তন সাংসদ বিবেকানন্দ রেড্ডি হত্যা মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগমোহন রেড্ডির কাকা ওয়াই এস ভাস্কর রেড্ডি। ধৃতের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে।


জানা গিয়েছে, মৃত বিবেকানন্দ রেড্ডি অন্ধ্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওয়াই এস রাজাশেখর রেড্ডির দাদা এবং মুখ্যমন্ত্রী জগমোহন রেড্ডির কাকা। ২০১৯ সালের ১৫ মার্চ রাজ্য বিধানসভা ভোটের মুখে পুলিভেন্দুলায় নিজের বাড়িতেই উদ্ধার হয় প্রাক্তন সাংসদের মৃতদেহ। তাঁকে খুন করা হয়েছে বলেই অনুমান, তার ভিত্তিতে তদন্ত শুরু হয়। বর্তমানে তাঁর ভাইপো নির্বাচনী কেন্দ্রের দায়িত্বে রয়েছেন।

প্রথম দিকে সিট গঠন করে তদন্ত চললেও ২০২০ সালে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে তদন্তভার তুলে দেওয়া হয়। ২০২১ সালের ২৬ অক্টোবর এই মামলায় প্রথম চার্জশিট পেশ করে সিবিআই।

CBI-এর হাতে গ্রেফতার মুখ্যমন্ত্রীর কাকা, হত্যা মামলায় ধৃত অভিযুক্ত
সিবিআই চার্জশিট অনুসারে, বিবেকানন্দ রেড্ডি কদাপা লোকসভা থেকে বর্তমান সংসদ সদস্য অবিনাশ রেড্ডির পরিবর্তে নিজের জন্য বা ওয়াই এস শর্মিলা (মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডির বোন) বা ওয়াই এস বিজয়াম্মা (জগন মোহন রেড্ডির মা) জন্য সংসদীয় নির্বাচনের টিকিট চেয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।










