Jibankrishna Saha: বাধ্য ছাত্রের মতো অভিনয় করে দেখালেন জীবনকৃষ্ণ, প্রথম ফোনের হদিশ পেতেই বিরাট অভিযানে সিবিআই

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শুক্রবার দুপুরে সিবিআইয়ের অফিসারদের হাত থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে পুকুরে ফেলেছিলেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। সেই ঘটনার পর রবিবার পুকুর ছেঁচে একটি মোবাইলের হদিশ মিলেছে। দ্বিতীয় ফোনের খোঁজ মেলার আগেই ঘটনার পুনর্নির্মাণে নামল সিবিআই। কীভাবে নিজের মোবাইল ফোন দু’টি পুকুরে ছুড়ে ফেলেছিলেন, কোনদিক দিয়ে পাঁচিল টপকে পালানোর চেষ্টা করেছিলেন, এসব কিছুই সিবিআই অফিসারদের সামনে করে দেখালেন বড়ঞার তৃণমূল বিধায়ক। বাধ্য ছাত্রের মতো অভিনয় করে দেখালেন জীবন। ভিডিওগ্রাফি করলেন সিবিআই কর্তারা।

আরও পড়ুনঃ Horoscope: নববর্ষের দ্বিতীয় দিন কেমন যাবে আপনার, দেখুন রাশিফল

এদিন পুকুরের পাঁক ঘেঁটে প্রথম ফোনের হদিশ পায় সিবিআই। এরপর সাতসকালে বাড়ির ছাদে তৃণমূল বিধায়ককে নিয়ে যায় সিবিআই। এরপরেই উদ্ধার হওইয়া মোবাইল ফোন দেখিয়ে বিধায়ক্কে জিজ্ঞাসা করা হয় সেই ফোনটি তাঁরই কিনা, এরপরেই ফোনটি শণাক্ত করেন তিনি। এরপরেই গত দুই দিন ধরে জীবনকৃষ্ণ সাহা যে সমস্ত কার্যকলাপ করেছেন, তা পুনর্নির্মাণ করা হয়। গোটাটাই ভিডিও রেকর্ডিং করা হয়েছে।

04bdb6f6 2c2f 11ed 84e0 35079b96d787 1662281714272 1
বাধ্য ছাত্রের মতো অভিনয় করে দেখালেন জীবনকৃষ্ণ, বিরাট অভিযানে সিবিআই

প্রায় ৩২ ঘণ্টা ধরে তল্লাশির পর প্রথম ফোনটির খোঁজ পাওয়া পর দ্বিতীয় ফোনটির খোঁজ শুরু হয়েছে। ৪ জন শ্রমিক এবং এক মৎসজীবী দ্বিতীয় ফোনটির খোঁজে নেমেছে। দ্বিতীয় মোবাইলের খোঁজে একাধিক যন্ত্রপাতি নিয়ে পুকুরে নামা হয়েছে। সিবিআইয়ের প্রযুক্তি বিশেষজ্ঞ উদ্ধার হওয়া মোবাইলটি খতিয়ে দেখছেন। তা থেকে তথ্য সংগ্রহ করার চেষ্টাও করা হচ্ছে। পুকুরটি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী।

বাধ্য ছাত্রের মতো অভিনয় করে দেখালেন জীবনকৃষ্ণ, বিরাট অভিযানে সিবিআই

1681537933 jibon krishna saha 1
বাধ্য ছাত্রের মতো অভিনয় করে দেখালেন জীবনকৃষ্ণ, বিরাট অভিযানে সিবিআই

তবে এদিন সিবিআইয়ের কথা মেনে বাধ্য ছাত্রের মতো গোটা ঘটনার অভিনয় করে দেখালেন জীবন। সিবিআই সূত্রে খবর, নিয়োগ দুর্নীতি মামলায় বিরাট তথ্য মিলেছে জীবনকৃষ্ণ সাহার বাড়ি থেকে। আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হতে পারে। তাই আরও কিছুটা অপেক্ষা করছেন তদন্তকারী অফিসাররা। মনে করা হচ্ছে, জীবনকৃষ্ণের ল্যাপটপ, নোটপ্যাড এবং দুটি মোবাইল থেকে দুর্নীতির পাহাড় বেরিয়ে আসতে পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত