আগামী সপ্তাহের শুরু থেকেই বাড়ছে মেট্রোর সংখ্যা, কমছে সময়ের ব্যবধান।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আগামী সপ্তাহের শুরু থেকেই বাড়ছে মেট্রোর সংখ্যা, করোনা আতঙ্ক কাটিয়ে আসতে আসতে ছন্দে ফিরছে গোটা পৃথিবী। বাঙ্গালী ও প্রস্তুতি নিচ্ছে তার সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোর। তিলােত্তমা তৈরি হচ্ছে মায়ের আবাহনে। একদিকে পুজোর বাজার তাে অন্যদিকে অফিসের ভীড়। নিউ নর্মালে এই চাপ সামাল দিতে ছন্দে ফিরছে শহরের লাইফলাইন মেট্রো পরিষেবাও। আগামী সপ্তাহের শুরু থেকেই বাড়ছে মেট্রোর সংখ্যা।

আরও পড়ুনঃ পাগড়ি বিতর্কে পুলিশ কর্মীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করল এনসিআইবি।

৮ মিনিটের ব্যবধানে চলবে মেট্রোগুলি। যাত্রীদের কথা মাথায় রেখে শেষ মেট্রোর সময়ও বাড়ানাে হল। শুক্রবার কলকাতা মেট্রোর তরফে এমনটাই জানানাে হয়েছে।মেট্রোর দেওয়া তথ্য অনুযায়ী, এখন সােম থেকে শনিবার পর্যন্ত প্রতিদিন ১২২টি মেট্রো চলাচল করে।আগামী সােমবার (১২ অক্টোবর) থেকে এবার সেই সংখ্যাটা বেড়ে দাঁড়াচ্ছে ১৪৬ টি. বর্তমানে দমদম হােক বা কবি সুভাষ, দুটি স্টেশন থেকেই শেষ মেট্রো ছাড়ে রাত আটটা।এবার সেই সময়টাকে আরও আধঘণ্টা পিছিয়ে দেওয়া হচ্ছে।

আগামী সপ্তাহের শুরু থেকেই বাড়ছে মেট্রোর সংখ্যা, অর্থাৎ কবি সুভাষ থেকে শেষ মেট্রো ছাড়বে রাত সাড়ে আটটায়। আর নােয়াপাড়া থেকে মেট্রো ছাড়বে রাত ৮টা ২৫ মিনিটে। তবে এই নিয়ম বহল থাকলে স্রেফ সােম থেকে শনিবার পর্যন্ত।করােনা কালে সামাজিক দূরত্ব মেনেই মানসিক ‘সংহতি’র বার্তা দেবে কলকাতার এই পুজো করােনাতঙ্ককে সঙ্গী করে পুজোর আমেজে মজছে শহরবাসী। তাই পুজোর আগে ছুটির দিন বা রবিবারগুলােয় কেনাকাটি করতে বের হচ্ছেন তারা।

সে কথা মাথায় রেখেই রবিবার (১৮ অক্টোবর)-এও মেট্রোর সংখ্যা বাড়াল কর্তৃপক্ষ। বর্তমানে রবিবার ৫৮টি মেট্রো চলাচল করে। এবার সেই সংখ্যা বেড়ে হবে ৬৪টি। সকাল ১০.১০ থেকে রাত সাড়ে নটা পর্যন্ত পরিষেবা মিলবে। এদিন নােয়াপাড়া থেকে দিনের শেষ মেট্রো ছাড়বে রাত ৮.২৩ মিনিটে। করােনা আবহে দীর্ঘ সময় বন্ধ ছিল কলকাতায় লাইফলাইন। আনলকের চতুর্থ পর্বে এই মেট্রোর চাকা গড়িয়ছে তবে একাধিক নিয়ম মেনে হাতেগােনা কিছু মেট্রো চলাচল করছিল। উৎসবের মরশুম আসতেই ভিড় বাড়ছে মেট্রোয়। সে কথা মাথায় রেখেই আবার ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে শহরবাসীর লাইফলাইনও।

-বিজ্ঞাপন- Shamim Ahamed Ads
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত