নজরবন্দি ব্যুরো: যাদবপুরের পড়ুয়ার রহস্যমৃত্যুর ঘটনা গোটা রাজ্যে সাড়া ফেলে দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। ইউজিসি দফায় দফায় চিঠি পাঠিয়ে রিপোর্ট তলব করেছে কিন্তু বিশ্ববিদ্যালয়ের তরফে পাঠানো রিপোর্টে সন্তুষ্ট নয়। তাই এবার তাদের একটি প্রতিনিধি দল রাজ্যের আস্তে চলেছে। সব ঠিক থাকলে আগামীকালই একটি প্রতিনিধি দল এসে পৌঁছাবে।
আরও পড়ুন: উপনির্বাচনের আগেই বড় চমক! সুকান্ত মজুমদারের হাত ধরে বিজেপিতে যোগ তৃণমূল বিধায়কের
যাদবপুরকাণ্ডের পর থেকেই একাধিক অভিযোগ উঠতে শুরু করেছে। সিসিটিভি লাগানো থেকে শুরু করে নিরাপত্তা ব্যবস্থা, বহু ক্ষেত্রেই হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এমনকি ইউজিসির নির্দেশিকা মানছে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এনিয়ে প্রশ্ন তুলেই যাদবপুরের কাছে চিঠি পাঠায় ইউজিসি। এরপর একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি বৈঠক করে রিপোর্ট পাঠানো হয়। তখনই জানা গিয়েছিল ইউজিসির একটি প্রতিনিধি দল রাজ্যে আসতে পারে। তবে যাদবপুরের রেজিস্ট্রার দাবি করেছিলেন, তাঁদের উত্তরে সন্তুষ্ট হয়েছে ইউজিসি। তারইমাঝে আরও একটি চিঠি এসে যায়। কিন্তু বিশ্ববিদ্যালয়ের পাঠানো রিপোর্টে সম্পূর্ণ খুশি নয় ইউজিসি। এরইমধ্যে তাঁদের টিমের ক্যাম্পাসে সিদ্ধান্তে নতুন করে চর্চা শুরু হয়েছে নানা মহলে।
![]()
জানা গিয়েছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং ছাত্রদের সঙ্গে কথা বলবে ইউজিসির প্রতিনিধি দল। ক্যাম্পাসের অন্দরের সামগ্রিক অবস্থা, পরিস্থিতি এবং ছাত্রমৃত্যুর পরবর্তী পরিবেশ বোঝার চেষ্টা করবে তারা। প্রতিনিধি দলে ৪ জন সদস্য থাকবে বলেও জানা গিয়েছে। অন্যদিকে, প্রাক্তনী সৌরভ চৌধুরীকে গ্রেফতার করায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং জয়েন্ট রেজিস্ট্রারকে একটি হুমকি চিঠি দেওয়া হয়। সেখানে বলা হয়েছে, যাদবপুর কাণ্ডে আপনারা সৌরভ চৌধুরীকে ফাঁসিয়েছেন। পাশাপাশি চিঠিতে প্রাণে মারার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ। একইসঙ্গে চিঠিতে লেখা হয়েছে জুতোর মালা পরানো হবে। একইসঙ্গে চিঠিতে রয়েছে অকথ্য ভাষার গালিগালাজ।

গত ৯ আগস্ট যাদবপুরের প্রথম বর্ষের বাংলা বিভাগের পড়ুয়া মেন হস্টেলের তিনতলার বারান্দা থেকে পড়ে যায়। পরের দিন ভোরে তার মৃত্যু হয়। পরিবারের তরফে র্যাগিংয়ের অভিযোগ ওঠে। মৃতের মায়ের বয়ানের ভিত্তিতে পুলিশ সৌরভ চৌধুরীকে গ্রেফতার করে। এখনও পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ তদন্তে নেমে র্যাগিংয়ের একাধিক তথ্য প্রমাণ পেয়েছে। সৌরভ বর্তমানে জেল হেফাজতে রয়েছেন।
যাদবপুরকে দফায় দফায় চিঠি, তবুও রিপোর্টে সন্তুষ্ট নয়, সোমেই রাজ্যে UGC




