উচ্চশিক্ষার ক্ষেত্রে বড় ধাক্কা, করোনার জেরে এবার বাতিল ইউজিসি-নেট পরীক্ষা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ উচ্চশিক্ষার ক্ষেত্রে বড় ধাক্কা, করোনার জেরে এবার বাতিল ইউজিসি-নেট পরীক্ষা। দেশ জুড়ে মহামারী করোনার অতি সক্রিয়তার প্রভাব। আগেই ক্লাস টেন ও টুয়েলভের পরীক্ষা বাতিল করেছে কেন্দ্রীয় শিক্ষা পর্ষদ সিবিএসই। এছাড়াও বিভিন্ন রাজ্য বোর্ড গুলি বাতিল করেছে পরীক্ষা।

আরও পড়ুনঃ ভ্যাকসিন নিয়েও করোনায় আক্রান্ত, হোম আইসোলেশনে রয়েছেন অভিনেতা জিৎ।

চাকুরী প্রার্থীদের বিভিন্ন পরীক্ষাও অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আর এবার ধাক্কা খেল উচ্চশিক্ষা ক্ষেত্রের প্রার্থীদের আশা। করোনার জেরে স্থগিত হয়ে গেল পিএইচডির জন্য হওয়া প্রবেশিকা পরীক্ষা ইউজিসি ন্যাশানাল এলিজিবিলিটি টেস্ট বা সংক্ষেপে নেট। আজ মঙ্গলবার ন্যাশানাল টেস্টিং এজেন্সির তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয় করোনার জেরে আপাতত স্থগিত রাখা হচ্ছে এবারের ইউজিসি নেট পরীক্ষা।

তাঁরা জানিয়েছে অনির্দিষ্টকালের জন্য এই পরীক্ষা স্থগিত করা হলেও পরিস্থিতি স্বাভাবিক হলেই ফের এই ক্ষেত্রে প্রবেশের জন্য নেওয়া হবে পরীক্ষা। প্রসঙ্গত এবারের নেট পরীক্ষা হওয়ার কথা ছিল ২ রা থেকে ১৭ ই মে পর্যন্ত। ক্রমবর্ধমান করোনা সংক্রমণের জেরে যা আপাতত বাতিল করতে বাধ্য হল এনটিএ। এদিকে করোনার বাড়বাড়ন্ত নিয়ে চিন্তা বাড়ছে চিকিতসামহলের তেমনই একের পর এক পরীক্ষা বাতিলের কারনে কার্যত শঙ্কার প্রহর গুনছেন চাকুরীপ্রার্থীরা।

উচ্চশিক্ষার ক্ষেত্রে বড় ধাক্কা, করোনার জেরে এবার বাতিল ইউজিসি-নেট পরীক্ষা। তীর্থের কাকের মত তাদের চেয়ে থাকতে হবে কবে এই মহামারীর আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফেরে দেশ। তারপরেই পরীক্ষা হওয়া সম্ভব। আপাতত অপেক্ষাই তাদের একমাত্র সম্বল প্রার্থীদের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর