নজরবন্দি ব্যুরোঃ রাষ্ট্রপতি নির্বাচনের রণনীতি নিয়ে দেশের সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলিকে নিয়ে ১৫ জুন বৈঠকের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সেই বৈঠকে অনুপস্থিত থাকবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধভ ঠাকরে। যা নিয়ে রাজনৈতিক মহলে তুমুল সমালোচনা শুরু হয়েছে। তবে কী মমতার ডাকা বৈঠক বয়কট করবে শিবসেনা? জল্পনা রাজনৈতিক মহলে।
আরও পড়ুনঃ Anubrata Mondal: ঘনিষ্টমহলের ২২ জনের জবানবন্দী নিল সিবিআই, চাপ বাড়ল অনুব্রতর


প্রসঙ্গত, ওই দিন ৮ অবিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের ছাড়াও ২২ টি বিরোধী পক্ষের নেতাদের ওই বৈঠকে আমন্ত্রণ জানানোর জন্য আহ্বান জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সূত্রের খবর, বৈঠকে উপস্থিত থাকার জন্য সোনিয়া গান্ধী, শরদ পাওয়ারদেরও আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
চিঠি দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল, পিনারাই বিজয়ন, নবীন পট্টোনায়ক, শরদ পাওয়ার, অখিলেশ যাদব, জয়ন্ত চৌধুরী, এইচডি কুমারস্বামী, কে চন্দ্রশেখর রাও, এমকে স্ট্যালিন, ভগবন্ত মান, অশোক গেহলোট, ভুপেশ বাঘেলদের। চিঠিতে স্পষ্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছেন, বিজেপি ইডি, সিবিআইকে ব্যবহার করে বিরোধী শক্তিকে কন্ঠরোধ করার চেষ্টা করছে। তাই রাষ্ট্রপতি নির্বাচনে আমাদের একজোট হওয়ার সময় এসে গেছে। কিন্তু মমতার ডাকা বৈঠকে থাকছেন না উদ্ধভ যা ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা।

সূত্রের খবর, পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকার কারণে ওই দিনের বৈঠকে উপস্থিত থাকতে পারবেন না উদ্ধভ ঠাকরে। তবে কী শিবসেনার তরফে অন্য কেউ উপস্থিত থাকবেন? যদিও শিবসেনার তরফেও এখনও অবধি স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তবে শিবসেনার তরফে স্পষ্ট করে জানানো হয়েছে, বিপক্ষের তরফে যাকেই প্রার্থী হোক না কেন, শিবসেনা তাঁকে পূর্ণ সমর্থন জানানো হবে।


মমতার ডাকা বৈঠকে থাকছেন না উদ্ধভ, জানাচ্ছেন সমর্থন

রাষ্ট্রপতি নির্বাচনের ঘোষণার সঙ্গেই তোরজোড় শুরু হয়েছে বিরোধী শিবিরেও। এনডিএর থেকে সংখ্যায় কম হলেও শাসক শিবিরকে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে একজোট হওয়ার ডাক দেওয়া হয়েছে। সেখানে অগ্রণী ভূমিকা নিয়েছেন খোদ তৃণমূল সুপ্রিমো।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



