একদিনে দুই বিয়ে! সকালে প্রেমিকা, রাতে পরিবারের পছন্দ – যুবকের কাণ্ডে চাঞ্চল্য

উত্তরপ্রদেশের গোরখপুরে একই দিনে দুই নারীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন এক যুবক, পুলিশের দ্বারস্থ প্রথম স্ত্রী

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

উত্তরপ্রদেশের গোরখপুরে এক যুবকের অবাক করা কাণ্ডে তোলপাড় ছড়িয়েছে। একই দিনে দুই নারীর সঙ্গে বিয়ে করেছেন তিনি। সকালে কোর্ট ম্যারেজের মাধ্যমে প্রেমিকার সঙ্গে আইনি বিবাহ সম্পন্ন করেন, কিন্তু রাতেই পরিবারের পছন্দ করা অন্য এক তরুণীর সঙ্গে সামাজিক রীতি অনুযায়ী বিয়ে সারেন।

চার বছরের সম্পর্ক, প্রতারণার অভিযোগ

পুলিশ জানিয়েছে, ওই যুবকের প্রেমিকা ছিলেন তাঁর প্রথম স্ত্রী, যাঁদের মধ্যে চার বছরের প্রেমের সম্পর্ক ছিল। প্রেমিকার সঙ্গে অতীতে মন্দিরে বিয়ে করেছিলেন যুবক। দু’বার গর্ভবতী হয়েছিলেন প্রেমিকা, কিন্তু যুবকের অনুরোধে তিনি গর্ভপাত করান। যুবকের পরিবার তাঁকে অন্যত্র বিয়ে দিতে চাইলে, তিনি প্রেমিকাকে বলেন যে আইনি বিয়ে করলে আর কোনো সমস্যা হবে না। কিন্তু সকালের আইনি বিয়ের পর রাতেই অন্য এক তরুণীর সঙ্গে সামাজিক বিয়ে করেন যুবক!

যুবকের বাড়িতে হাজির প্রথম স্ত্রী, পুলিশের হস্তক্ষেপ

পরদিন সকালে আইনি বিয়ের কাগজপত্র নিয়ে যুবকের বাড়িতে হাজির হন প্রথম স্ত্রী। যুবকের পরিবার তাঁকে অপমান করে বের করে দেয় এবং বিয়ে মানতে অস্বীকার করে। বাধ্য হয়ে তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্ত করে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে, তবে এখনও পর্যন্ত যুবক গ্রেপ্তার হয়নি।

সামাজিক প্রতারণার নতুন নজির

এই ঘটনার পরিপ্রেক্ষিতে সমাজে বিবাহ প্রতারণা ও বিশ্বাসঘাতকতার প্রশ্ন উঠছে। একসঙ্গে দুটি বিয়ে করা ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী অপরাধ এবং এই ঘটনায় পুলিশ আইনানুগ ব্যবস্থা নিতে পারে।এই ধরণের প্রতারণা প্রতিরোধে আইনি পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর