নজরবন্দি ব্যুরো: সম্প্রতি বিজেপিতে যোগদানকারী ২ বিধায়কের বিধানসভার অধিবেশনের শেষ দিনে; মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ নিয়ে দলবদলের জল্পনা শুরু হয়েছে।এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন বনগাঁ উত্তরের বিধায়ক বিশ্বজিৎ দাস ও নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিং। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ আলাপচারিতা হয় ২ জনের। যদিও সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন ২ জনই।
আরও পড়ুনঃ সুখবর! ইন্টারভিউয়ে মাধ্যমে মিলবে নার্সের চাকরি; আবেদন করুন।
প্রসঙ্গত, বিধায়ক সুনীল সিং সাংসদ অর্জুন সিংয়ের আত্মীয়। ওদিকে বনগাঁর বিধায়ক বিশ্বজিৎ দাস তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন। সোমবার ১৬তম রাজ্য বিধানসভার অধিবেশনের শেষ দিনে তাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। আলাদা আলাদা করে সাক্ষাৎ করেন ২ জনে। মুখ্যমন্ত্রীর সঙ্গে সুনীল সিংয়ের প্রায় ২০ মিনিট কথা হয়।
এর পর সুনীলবাবু সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “উন্নয়ন ও বিধায়ক তহবিলের বরাদ্দ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে।”
যদিও রাজনৈতিক বিশেষজ্ঞরা তা মানতে নারাজ। তাঁরা বলছেন, বিধানসভার অন্তিম অধিবেশনের শেষ দিনে এই সমস্ত বিষয়ে আলোচনা অপ্রাসঙ্গিক। ভোট ঘোষণার আগে হাতে রয়েছে আর কয়েকটা দিন। এই মুহূর্তে নতুন করে কোনও প্রকল্পে হাত দেওয়া অসম্ভব।



