সুখবর! ইন্টারভিউয়ে মাধ্যমে মিলবে নার্সের চাকরি; আবেদন করুন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতির তরফ থেকে কর্মী নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মেডিক্যাল অফিসার এবং নার্স পদে মোট ১৪টি শূন্য পদ রয়েছে। আপাতত চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হতে চলেছে। দক্ষতার ভিত্তিতে অবশ্য পরে মেয়াদ বৃদ্ধি হতে পারে।

আরও পড়ুনঃ নকশালবাড়িতে জোটের দাপট, রাম-বাম-কং জোটে ধরাশায়ী তৃণমূল।

পরীক্ষা না দিয়েই সরাসরি ১১ই ফেব্রুয়ারি ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগ করা হতে চলেছে।

1.মেডিকেল অফিসার

এই পদে নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই এমবিবিএস পাস হতে হবে। তার সঙ্গেই একবছরের ইন্টার্নশিপের অভিজ্ঞতা থাকতে হবে। মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার রেজিস্ট্রেশনও থাকতে হবে।

এই শূন্যপদে আবেদনের যোগ্য ১লা জানুয়ারি, ২০২১ তারিখের ভিত্তিতে সর্বোচ্চ ৬৪ বছর বয়সিরা। নিয়োগ হয়ে গেলে প্রতিমাসে ৬০,০০০ টাকা করে বেতন পাওয়া যাবে।

2.স্টাফ নার্স

এই পদে আবেদনের জন্য আবেদনকারীদের অবশ্যই জিএনএম কোর্স পাশ হতে হবে। তার সঙ্গেই স্থানীয় ভাষা সম্পর্কে জ্ঞান থাকা বাধ্যতামূলক। ১লা জানুয়ারি, ২০২১ তারিখের ভিত্তিতে আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৬৪ বছরের নিচে হতে হবে। এই পদপ্রার্থীরাও প্রতি মাসে ৬০ হাজার টাকা বেতন পাবেন।

বিশদে আরও তথ্য জানার জন্য http://purbamedinipur.gov.in ওয়েবসাইটে নজর রাখুন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন