নজরবন্দি ব্যুরো: নকশালবাড়িতে জোটের দাপট, রাম-বাম-কং জোটে ধরাশায়ী তৃণমূল। আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য হতে এখনো বেশ কিছু সময় আছে। তার আগে বাংলায় স্থানে স্থানে সমিতি সংস্থা গুলিতে ভোট গননা হচ্ছে। সেখানে অদ্ভুত ভাবে ক্ষমতা দখল করছে বাম কংগ্রেস জোট। কিন্ত এবার যেটা ঘটল তা নজিরবিহীন!
আরও পড়ুনঃ ‘গঙ্গায় জলবিদ্যুৎ প্রকল্পের ঘোর বিরোধী ছিলাম, ভয়াবহ বিপর্যয়ের পর বললেন উমা ভারতী!
এতদিন পর্যন্ত যেসব সমিতি শাসক দলের দখলে থাকতো ছন্দপতন ঘটছে সেসব জায়গায় একে একে। গতকাল ছিল নকশালবাড়ি ব্যবসায়ী সমিতির ভোট ছিল এবং সেখানে ক্ষমতা নিয়ে ফিরেছে বিরোধী দলগুলির জোট। ২৫টি আসনের মধ্যে তৃণমূল জয়ী হয়েছে ১০ টি আসনে। আর বাম – কংগ্রেস – বিজেপি জোট পেয়েছে ১৫ টি আসন।
১৯৮৫ টে প্রতিষ্ঠা হয়েছিল নকশালবাড়ি মারোয়ারি ব্যবসায়ী সমিতির। গত কয়েক দশকের ইতিহাস বলে বরাবরই শাসক দলের প্যানেলে থাকা সদস্যরাই জয়ী হয়ে এসেছেন।কিন্তু এবার উলোট পুরাণ দেখাচ্ছে নকশালবাড়ি।রবিবার সকাল থেকেই নকশালবাড়ি মারোয়ারি ভবনে পুলিশের কড়া নিরাপত্তায় শুর হয়েছিল ভোট গণনা। এবং তার পরই দেখা যায় কয়েক দশকে প্রথম বার বিরোধী প্যানেলে থাকা সদস্যরা জয় লাভ করেছেন।
তৃণমূল পেয়েছে মাত্র ১০ টি আসন। বিরোধী জোট ১৫ টি। সর্বাধিক ভোট পেয়েছেন সিপিআইএম এর রাধাগোবিন্দ ঘোষ। যদিও এই পরিবর্তনের হওয়ার মাঝেই ‘ মুখ – মুখোশের ‘ অভিযোগ তুলছেন তৃণমুল কংগ্রেসের নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিদায়ী প্রধান অরুণ ঘোষ। তৃণমূলের এই ফলাফলের প্রসঙ্গে তিনি স্পষ্ট জানিয়েছেন ‘ রামের ভোট বামে গেছে ‘ সিপিএম এর সদস্যরা অনেকেই বিজেপির মুখোশে অবস্থান করছে। তবে নিজেদের ভুল স্বীকারও করেছেন তিনি, ‘ আমাদের দলের কিছু মানুষের কর্মকাণ্ডে হারতে হয়েছে আমাদের ‘ বলেও জানিয়েছেন। এদিকে এই ফলাফলের প্রতিচ্ছবি আগামী বিধানসভায় দেখা যাবে বলে উচ্ছসিত বিজেপি।



