সাহসী হলে নিজের পার্টির সমালোচনা করতেন, মহুয়ার উদ্যেশে টুইট ওপার-বাংলার তসলিমার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সাহসী হলে নিজের পার্টির সমালোচনা করতেন, কিছু বক্তব্য এখনো সদর্থক প্রভাব ফেলে জনসমক্ষে, এই মুহুর্তে তার অন্যতম উদাহরন বাংলার সাংসদ মহুয়া মৈত্র। রাজ্যসভার কক্ষের মধ্যে তাঁর দেওয়া একেকটা বক্তৃতা আলোড়ন তোলে রাজ্য জুড়ে এমনকি দেশ জুড়েও। বুদ্ধিজীবী মহলে একাধিকবার প্রশংসার ঝড় উঠলেও সমালোচনা হয়েছে একাধিকবার। এবার এ-বাংলার মহুয়াকে নিয়ে টুইট করলেন অপার বাংলার তসলিমা নাসরিন।

আরও পড়ুনঃ প্রশান্ত মহাসাগরের সুনামি! একাধিক দেশে জারি সর্তকতা।

টুইটে তসলিমা একাধিক প্রসঙ্গ তুলে ধরেছেন। তাতে প্রথমে মহুয়াকে সাহসী বুদ্ধিমতী বলে লিখলেও শেষাংশে দ্বিচারিতা নিয়ে এখাত নিয়েছেন বাংলার এই সাংসদ কে। এমনকি স্পষ্ট করে বলেছেন তিনি সাহসি বা বুদ্ধিমতী কোনটায় নয়। হলে কখনোই তিনি এভাবে প্রসংশা করতেন না নিজের দলের। বিরোধী দলের আগে  মহুয়ার উচিত নিজের দলের সমালোচনা করতে পারা।

মহুয়া প্রসঙ্গে ২টি টুইট করেছেন লেখিকা। আপেক্ষিক ভাবে তিনি মহুয়ার প্রশংসা করলেও তিনি কিছু পয়েন্ট তুলে ধরে তুলোধোনাও করেছেন। তিনি জানিয়েছেন বারবার একাধিক বিষয়ে মহুয়ার বক্তব্যে তিনি মুগ্ধ। মহুয়া স্বাভাবিক ভাবে এবং খুব স্পষ্ট ভাবেই সিস্টেমের ওপর সপাটে উত্তর গুলো দিয়েছেন। কিন্তু তসলিমার প্রশ্ন, মহুয়া শুধু বিরোধী দলের ভুলের দিকেই আঙুল তুলে দেখিয়ে দিচ্ছেন, নিজকের দলের সমালোচনা করবেন কবে? বাংলায় তৃণমূল কংগ্রেসকে ‘ধোঁয়া তুলসিপাতা’ কিনা সেই বিষয়েও প্রশ্ন তুলেছেন।

সাহসী হলে নিজের পার্টির সমালোচনা করতেন, কারন বাক স্বাধীনতা থেকে প্রতিষ্ঠানে রাজনিতিকরণ যে সকল বিষয়ে মহুয়া আওয়াজ তুলছেন, সে সকলের যথেষ্ট নজির বাংলাতেও আছে। সেদিকে খেয়াল কই সাংসদের।তসলিমা এও প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, আজ মহুয়া যে একাধিক বিষয়ে এতো আওয়াজ তুলছেন, তাহলে কলকাতা থেকে লেখিকার বিতাড়নের প্রসঙ্গেও কি একই ভাবে আওয়াজ তুলতে পারবেন তিনি?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন