নজরবন্দি ব্যুরো: বঙ্গে এখন গরম! বৃষ্টি হলেও তাপমাত্রা বেড়েই চলছে! এই সময় চুলের যত্ন নিতে নাজেহাল অবস্থা সকলেরই! তেল না দিলেও তেলতেলে ভাব থেকে যাচ্ছে। রাস্তায় বেরালেই প্রতিদিন শ্যাম্পু করতে হচ্ছে। এই অবস্থায় প্রতিনিয়ত পার্লারে গিয়ে চুলের যত্ন নেওয়াটাও একটা ব্যয়সাপেক্ষ! কিন্তু করবে তো করবেন কি? খরচ ও বাচাতে হবে! আবার চুলের যত্ন ও নিতে হবে!
আরও পড়ুন:ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ফলায় ফের ভিজবে রাজ্য, কখন থেকে শুরু তাণ্ডব?
তবে আর চিন্তার কারণ নেই! গরমে চুলের যত্নের জন্য আপনাদের জন্য রইল হেয়ার সিরামের সন্ধান! যার সাহায্যে আপনাদের প্রতিদিন আর শ্যাম্পু করতে হবে না! তাছাড়াও চুলের তেলতেলে ভাবটাও চলে যাবে! শুধু তাই নয়, পাশাপাশি বাচবে আপনার টাকাও! কিভাবে ভাবছেন? চলুন জেনে নিই কীভাবে বাড়িতে কম খরচায় বানাবেন এই হেয়ার সিরাম!!

এই সিরাম বানানোর জন্য লাগবে অ্যালোভেরা। প্রথমে অ্যালোভেরার পাতা থেকে নির্যাস বের করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এবার এই অ্যালোভেরা ৪-৫ টেবিল চামচ নিন। এর সঙ্গে ২ টেবিল চামচ গোলাপ জল, ২ টেবিল চামচ নারকেল তেল ও ১ চা চামচ ভিটামিন ই-তেল মিশিয়ে নিন। এরপরে একে একে উপাদানগুলো ভাল করে মিশিয়ে নিয়ে নিন। তৈরি হয়ে গেল আপনার সিরাম। এবার স্নান সেরে এই সিরামের দু’ফোঁটা চুলে লাগিয়ে নিন।

এছাড়াও আপনি তৈলাক্ত স্ক্যাল্পে ব্যবহার করার জন্য আরও একটি সিরাম বানাতে পারেন! এর জন্য ৬ টেবিল চামচ তাজা অ্যালোভেরা জেল নিন। এর সঙ্গে ২ টেবিল চামচ অ্যার্গান অয়েল, ১ টেবিল চামচ বাদাম তেল, ৫-৬ ফোঁটা টি ট্রি অয়েল এবং ৫-৬ ফোঁটা ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন। এরপর উপকরণগুলো ভাল করে মিশিয়ে নিন। ব্যাস রেডি আপনার আরও একটি সিরাম। স্নান সেরে এই সিরাম টি ৩, ৪ ফোঁটা তৈলাক্ত স্ক্যাল্পে ব্যবহার করুন।
গরমে চুলের যত্ন নিতে পারছেন না, বানিয়ে ফেলুন এই সিরামটি




