মনোনয়ন পর্বের আগে টিআরএসের সমর্থন, চ্যালেঞ্জ হাল্কা হচ্ছে যশবন্ত সিনহার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আর কিছুক্ষণের মধ্যেই মনোনয়ন জমা দেবেন রাষ্ট্রপতি পদে বিরোধী পক্ষের মনোনীত প্রার্থী যশবন্ত সিনহা। মনোনয়ন পর্বের আগে টিআরএসের সমর্থন পেলেন দ্রৌপদী মুর্মুর প্রতিদ্বন্দ্বী। এদিন যশবন্তকে সমর্থনে এগিয়ে এলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসি রাওয়ের দল তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি। সোমবার যশবন্ত সিনহার মনোনয়ন জমা দেওয়ার সময় উপস্থিত থাকবেন তেলেঙ্গানার মন্ত্রী কেটি রামা রাও। যশবন্ত সিনহাকে সমর্থনের দলের বার্তা ট্যুইট করে জানিয়েছেন তিনিই।

আরও পড়ুনঃ TET Scam: শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতি, অপসারিত মন্ত্রী, পদত্যাগ ডিপিএসসি-র চেয়ারম্যানের!

উল্লেখ্য, চলতি মাসেই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দিল্লিতে সমস্ত বিজেপি বিরোধী দলগুলির বৈঠক ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই বৈঠকে উপস্থিত ছিলেন না তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির কোনও প্রতিনিধি। মনে করা হচ্ছিল, রাষ্ট্রপতি নির্বাচনের প্রথম ধাপেই বিরাট ধাক্কা খেল বিরোধী শিবির।

Sinha 1

সোমবার সেই জল্পনার খানিকটা অবসান ঘটেছে। তবে সমর্থনের ব্যাপারে এখনও নিজেদের অবস্থান স্পষ্ট করেনি আম আদমি পার্টি। আরও কিছুটা সময় নিয়ে জল মেপেই মাঠে নামতে চাইছে অরবিন্দ কেজরিওয়ালের দল।

অন্যদিকে, আজই রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেবেন যশবন্ত সিনহা। ইতিমধ্যেই দিল্লিতে উপস্থিত হয়েছেন বিজেপি বিরোধী শিবিরের প্রথম সারীর নেতারা। তৃণমূলের তরফে উপস্থিত থাকবেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়রা। সূত্রের খবর সিপিএম, সিপিআই, সিপিআইএমএল, আরএসপি সহ বাম দলগুলির নেতারা মনোনয়ন পেশের সময় থাকবেন। থাকবেন কংগ্রেসের একাধিক নেতা।

মনোনয়ন পর্বের আগে টিআরএসের সমর্থন, মনোনয়ন পর্বে হাজির সমস্ত বিরোধী দল 

মনোনয়ন পর্বের আগে টিআরএসের সমর্থন, মনোনয়ন পর্বে হাজির সমস্ত বিরোধী দল 
মনোনয়ন পর্বের আগে টিআরএসের সমর্থন, মনোনয়ন পর্বে হাজির সমস্ত বিরোধী দল 

সূত্রের খবর, মনোনয়ন জমা দিয়েই লালকৃষ্ণ আদবানীর সঙ্গে দেখা করতে চান যশবন্ত সিনহা। কিন্তু আদবানী কন্যা করোনা আক্রান্ত হওয়ার কারণে সময় মেলেনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত