Bengali TRP: শেষ সপ্তাহে বাজিমাত মিঠাইয়ের, বাকিরা কোন স্থানে?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আবার এই সপ্তাহে প্রকাশ্যে এলো সমস্ত ধারাবাহিকের প্রাপ্ত নম্বরের তালিকা। আবার সবাইকে হারিয়ে প্রথম হল ‘অনুরাগের ছোঁয়া’। প্রথমে দীপার অপহরন, তারপর সূর্য ও দীপার মেয়ে রূপাকে নিয়ে টানা পোড়েন। সব কিছুর মধ্যে এই গল্পকে বেশ ভালবেসে ফেলেছে দর্শকেরা। এই সপ্তাহে তার প্রাপ্ত নম্বর ৭.৮।

আরও পড়ুনঃ লাল পেড়ে সাদা শাড়িতে দুই একরত্তি! টলমল পায়ে হাঁটার ভিডিও প্রকাশ্যে আনল মা দেবিনা

অন্যদিকে জগদ্ধাত্রী ধারাবাহিকও বেশ জনপ্রিয়তা পেয়েছে। গল্পের মোড়ও বেশ পালটেছে এই ধারাবাহিক। তবুও নিজের জায়গা ধরে রাখতে পারল না এই ধারাবাহিক। জগদ্ধাত্রীর জায়গা কেড়ে নিল ‘গৌরী এলো’। এই ধারাবাহিকের একের পর এক জমজমাট পর্ব দর্শকদের মন জিতে নিয়েছে।

354473055 128685916907407 31435447556149028 nতাছাড়া ‘বাংলা মিডিয়াম’ ও ‘পঞ্চমী’র জায়গা ছিনিয়ে নিল। দুজনের মধ্যে বেশ ভাল টক্কর হচ্ছিল। কিন্তু অবশেষে শেষ রক্ষা হল না ‘পঞ্চমী’র। আগের সপ্তাহে পঞ্ছম স্থানে ছিল পঞ্চমী। কিন্তু সেই জায়গা কেড়ে নিয়ে এবার পঞ্ছম স্থানে রইল ‘বাংলা মিডিয়াম’।

শেষ সপ্তাহে বাজিমাত মিঠাইয়ের, পঞ্ছম স্থানে রইল বাংলা মিডিয়াম

351067082 628064852587011 1946476023403954561 n

এই সপ্তাহে প্রথম স্থানে রয়েছে অনুরাগের ছোঁয়া। দ্বিতীয় স্থানে গৌরী এলো। তৃতীয় স্থানে জগদ্ধাত্রী। চতুর্থ স্থানে রয়েছে নিম ফুলের মধু। পঞ্চম স্থানে হরগৌরী পাইস হোটেল, বাংলা মিডিয়াম। ষষ্ঠ স্থানে রাঙা বউ। সপ্তম স্থানে পঞ্চমী, মেয়েবেলা। অষ্টম স্থানে কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ। নবম স্থানে গাঁটছড়া। দশম স্থানে সোহাগ জল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত