Debina-Gurmeet: লাল পেড়ে সাদা শাড়িতে দুই একরত্তি! টলমল পায়ে হাঁটার ভিডিও প্রকাশ্যে আনল মা দেবিনা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দেবিনা বন্দ্যোপাধ্যায় এবং গুরমিত চৌধারি বলিউডের অন্যতম জনপ্রিয় দুই কাপল। অত্যন্ত পাওয়ার কাপল তারা। সম্প্রতি তারা তাদের কন্যা সন্তান নিয়ে বেশ ব্যাস্ত। তাদের সন্তানদেরও পাওয়ার সিস্টারস বলে অনেকে সম্বোধন করেন। সামাজিক মাধ্যমে তারা খুব জনপ্রিয়। তাদের দুই কন্যার ছবি বা ভিডিও দেখার জন্য অনুরাগীরা মুখিয়ে থাকে।

আরও পড়ুনঃ বড় পর্দায় ইধিকার প্রথম নায়ক শাকিব নন! সোহমের সঙ্গেই জুটি বাঁধলেন অভিনেত্রী?

বাবা একজন বিহারি এবং মা বাঙালি। বাবা মায়ের এই মিশ্র সংস্কৃতি আপন করেই বড় হয়ে উঠছে তারা। সম্প্রতি তারা তাদের সেই দুই শিশু কন্যাকে সামাজিক মাধ্যমে লাল পেড়ে সাদা শাড়ি পরিয়ে সকলের সামনে হাজির করলেন। তাদের এই ছোট খুদে দুই কন্যার নাম লিয়ানা চৌধারি এবং দিবিসা চৌধারি।

লাল পেড়ে সাদা শাড়িতে দুই একরত্তি! কাদের কুলের বউ গানে ভাইরাল ভিডিও
লাল পেড়ে সাদা শাড়িতে দুই একরত্তি! কাদের কুলের বউ গানে ভাইরাল ভিডিও

লিয়ানা বয়েসে একটু বড় তার বয়েস হল বছর দেড়েক। এদিকে দিবিসা সবে সাত মাসের। এই ছোট্ট দুই একরত্তি এবার নতুন বাঙালি বউয়ের সাজে ধরা দিল। লিয়ানা আবার এখন মায়ের কোলে বেশী থাকতে চায় না। ছোট ছোট খুদে পায়ে এখন সে সারা বাড়ি জুড়ে হেঁটে বেড়ায়। সেই হাঁটার ছবিই সামাজিক মাধ্যমে শেয়ার করে অভিনেত্রী একটি বাংলা গান ‘কাদের কুলের বউ’ সহযোগে সামাজিক মাধ্যমে শেয়ার করলেন।

লাল পেড়ে সাদা শাড়িতে দুই একরত্তি! কাদের কুলের বউ গানে ভাইরাল ভিডিও

লাল পেড়ে সাদা শাড়িতে দুই একরত্তি! কাদের কুলের বউ গানে ভাইরাল ভিডিও

কিন্তু ছোট কন্যা আবার একেবারেই একরত্তি নতুন বউ সেজে ধরা দিলেও সে এখনও দিদির মত হাঁটতে শেখে নি। ফলে মায়ের কোলই তার আশ্রয় এখন। তাই লাল পেড়ে সাদা শাড়ি পরে জাপটে নিজের মাকে জড়িয়ে ধরেছিল সে। শুধু শাড়ি নয় কপালে ছিল লাল টিপ। হাতে চুরি, গলায় আবার সুন্দর রঙ্গিন হার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন