নজরবন্দি ব্যুরো: শেষ হতে চললো বঙ্গ নির্বাচনের প্রথম দফা। আজ ২৭সে মার্চ বাংলায় মোট ৫ টি জেলায় মোট ৩০টি আসনে নির্বাচন হচ্ছে বাংলায়। একদিকে রাজ্যের শাসক দলের একাধিক নেতা কর্মীকে আক্রমণ করেছে বিজেপি, এবং অভিযোগের আঙুল উঠেছে বিজেপির দিকে। অপর দিকে বিজেপির তরফ কৈলাস বিজয়বর্গী, অর্জুন সিং ইতোমধ্যেই কমিশনে গিয়ে জানিয়েছেন অবাধ এবং শান্তিপূর্ণ ভোট হয়েছে বাংলায়। এই নির্বাচনে কমিশনের তৎপরতায় খুশি বিজেপি।
আরও পড়ুনঃ বঙ্গ ভোটে নেই ‘কানন’! তবে কি তিনি রাজনৈতিক সন্ন্যাস নিচ্ছেন? মুখ খুললেন বান্ধবী বৈশাখী
এবারের নির্বাচন নজিরবিহীন নির্বাচন হিসেবে উঠে এসেছে এখনো পর্যন্ত। হাই আল্যার্ট, কড়া নিরাপত্তা, এবং বিকেল ৩টের মধ্যেই ভোট পড়েছে প্রায় ৭০ শতাংশ। এই নির্বাচন দেখে, এবং ভোটের হার দেখে অনেকেই মনে করছেন, এই হার ইঙ্গিত দিচ্ছে শাসক দলের পিতিনেরম যুক্তিতে বলেছিলেন ইতিহাস প্রমাণ করিস শাসক বিপরীতের ভোট পড়ে দ্রুত তবে এই আশঙ্কা একেবারেই মানতে রাজি হয় তৃণমূল কংগ্রেস।
বর্ষীয়ান তৃণমূল নেতা সুব্রত মুখার্জীর দাবী একেবারে অন্যরকম। তাঁর মতে ভোট দানের হার কম হলেই চিন্তা হতো বেশি। তিনি আরো বলেন,ভোট যত বেশি পড়বে রাজ্যে তৃণমূলের ক্ষমতায় ফেরার সম্ভবনা বাড়বে তত। এমনকি বিশ্লেষকদের যুক্তি ভেঙে তিনি বলেছেন, ইতিহাস বলে, ভোট দানের হার কমলে ক্ষতি হয় শাসক দলেরই। সঙ্গে তিনি এও বলেন, দশক পেরিয়ে ক্ষমতায় আছেন তাঁরা।
বেলা গড়িয়ে যাবার পরও যদি ভোট পড়ত ৪৫ শতাংশ তাহলে সিঁদুরে মেঘ দেখতেন, কিন্তু পরিসংখ্যান অনেক এগিয়ে তার থেকে। তার মধ্যে আজকের নির্বাচনে ছিল দুই মেদিনীপুরের ১৩টি আসন সহ, জঙ্গলমহল, লোকসভা নির্বাচনে সেখানে এগিয়ে বিজেপি, এইসব জায়গায় এত দ্রুত ভোট পড়ায়, এবার ভোটে ভয় দেখছেন না তিনি।



