নজরবন্দি ব্যুরোঃ বঙ্গ ভোটে নেই ‘কানন’! বঙ্গ ভোটের আজ প্রথম দফা। আর এই গণতন্ত্রের উৎসবে নেই শোভন চ্যাটার্জি। তিনি এই পরিসীমা থেকে এই মুহূর্তে অনেক দূরে। তৃণমূল ছাড়ার পর দীর্ঘদিন জল্পনা জিইয়ে রেখে অবশেষে যোগদান করেছিলেন তাঁর বান্ধবী বৈশাখীকে নিয়ে গেরুয়া শিবিরে। কিন্তু নতুন দলে তাঁদের সাথে বনিবনা হচ্ছিলনা কিছুতেই।
আরও পড়ুনঃ কাজে সন্তুষ্ট BJP, ভোট বিকেলে প্রশংসা করতে সোজা কমিশনে কৈলাস-অর্জুন!
তারপর ভোটের আগে মানভঞ্জন করে কলকাতার নির্বাচনের দায়িত্ব পরেছিল শোভনের কাঁধে। কিন্তু ফের শুরু হল মনমালিন্য কারণ শোভন প্রার্থী হতে চেয়েছিলেন বেহালা পূর্বে থেকে। কিন্তু তাঁকে সেখানে দাঁড়াবার টিকিট দেয়নি বিজেপি। এর পর বান্ধবী বৈশাখী ব্যানার্জিকেও টিকিট দেওয়া হয়নি বিজেপির তরফ থেকে। আর পিছনে তাকাননি এই জুটি।
ভোটের মুখে বিজেপি ছাড়লেন বাংলার এই মুহূর্তে সব থেকে চর্চিত রাজনৈতিক জুটি। অন্ধকারে চলে গেলেন শোভন। কিন্তু বাংলার মানুষের মুখে ঘুরতে লাগলো একটাই কথা, তবে কি রাজনৈতিক সন্ন্যাস নিলেন এক সময়ের মমতার খুব কাছের ও কলকাতার প্রাক্তন মেয়র? আর বাংলার মানুষ যখন এই কথা ভাবতে শুরু করেছেন ঠিক তখনি শোভনকে নিয়ে মুখ খুললেন তাঁর বান্ধবী বৈশাখী ব্যানার্জি।
বঙ্গ ভোটে নেই ‘কানন’! তিনি জানান ‘রাজনীতি শোভন বাবুর ধর্ম। তাই রাজনীতি থেকে তাঁর সরে যাওয়ার কোনও ব্যাপারই নেই। শোভন বাবু বাংলার রাজনীতিকে আরও সমৃদ্ধ করবেন, তা নিয়ে কোনও দ্বিমত থাকতে পারে না।’ বৈশাখী আরও বলেন, ‘এখন সব নেতারাই ভোট নিয়ে ব্যস্ত। আর বিজেপি তো শোভন দা’কে সরায়নি। শোভন দা’র নিজের কিছু অভিযোগ ছিল। তার ভিত্তিতে তিনি নিজে সরে এসেছেন।’ তবে তিনি ফের স্পষ্ট ভাষায় জানিয়েছেন আর যাই করুন না কেন রাজনীতি থেকে সরে আসবেন না তিনি।



