কাজে সন্তুষ্ট BJP, ভোট বিকেলে প্রশংসা করতে সোজা কমিশনে কৈলাস-অর্জুন!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কাজে সন্তুষ্ট BJP, ভোট বিকেলে প্রশংসা করতে সোজা কমিশনে কৈলাস-অর্জুন! শেষ হতে চলেছে প্রথম দফার নির্বাচন। বারবার বাংলায় সুষ্ঠ নির্বাচনের দাবি তুলেছিল বিজেপি। নিশ্চিদ্র পাহারায় নির্বাচন করাতে দফায় দফায় বাংলায় এসেছেন কমিশনের কর্তা, পর্যবেক্ষকরা। রাজ্যের প্রায় প্রতিটি ঘটনায় হস্তক্ষেপ করেছেন। সিদ্ধান্ত নিয়েছেন একাধিক ক্ষেত্রে। কয়েকমাস ধরেই বাংলায় মজুত করা হয়েছে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী। সব মিলিয়ে আজ বাংলায় হলো ৮ দফার মধ্যে প্রথম দফার নির্বাচন।

আরও পড়ুনঃ প্রার্থী পদ থেকে সরে দাঁড়াতে হলে ‘আত্মহত্যা করব’, হুঁশিয়ারি দিলেন বিজেপি প্রার্থী।

- Advertisement -

দুপুর ২টোর মধ্যে প্রায় ৫৯ শতাংশ এবং ৩টের মধ্যে প্রায় ৭০ শতাংশ ভোট পড়েছে। যা কার্যত নজিরবিহীন বলেই মনে করছেন বিশ্লেষকরা। রাজ্যের মোট ৫ জেলার ৩০ আসনে হচ্ছে প্রথম দফার এই নির্বাচন। তার মধ্যেই বিভিন্ন এলাকায় ঘটেছে বিক্ষিপ্ত ঘটনা। কোথাও হুমকি, কোথাও তৃণমূল কর্মীকে মারধোর, কোথাও কিডন্যাপ, কোথাও সংবাদ মাধ্যম সহ প্রার্থীকে ধাক্কা, আর সব ক্ষেত্রেই অভিযোগের আঙুল উঠেছে কেন্দ্রীয় বাহিনীর দিকেই। আর এসবের মধ্যেই প্রথি দফার নির্বাচন শেষের আগেই সুষ্ঠ ভোট হয়েছে জানিয়ে কমিশনের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠলেন বিজেপির কর্তা ব্যক্তিরা।

আজ শনিবার, কৈলাস বিজয় বর্গীয় সহ বঙ্গ বিজেপির এক প্রতিনিধি দল যায় নির্বাচন কমিশনের অফিসে। সূত্রের খবর কাঁথি তে সৌমেন্দু অধিকারীর ওপর হামলা সহ বিক্ষিপ্ত এক দুটি ঘটনার কথা উল্লেখ করেন তাঁরা। তবে তাঁদের মতে ৯০ শতাংশ জায়গাতেই অবাধ এবং শান্তিপূর্ণ ভোট গ্রহণ হয়েছে। তাই ধন্যবাদ জানিয়েছেন কমিশন কে। তবে কমিশনের প্রশংসার পাশাপশি তোপ দাগেন রাজ্যের শাসক দলের বিরুদ্ধেও। নির্বাচনের দিনে একেবারে প্রথম ভাগে কাঁথিতে আক্রান্ত হয়েছিলেন সৌমেন্দু অধিকারী। সেই বিষয় তুলে এনে ঘটনার তদন্তের দাবী করেন বিজেপি।

কাজে সন্তুষ্ট BJP, এছাড়া গত কয়েকদিনে মোট ৪ বিজেপি কর্মীর খুনের ঘটনায় অভিযোগের আঙ্গুল তুলেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। দাবী জানিয়েছেন CBI তদন্তের। কৈলাস বিজয়বর্গীয় আজ জানিয়েছেন রাজ্যের ৯০ শতাংশ জায়গায় অবাধ ভোট হয়েছে। তাঁর মতে প্রথম দফায় কম হয়েছে রিগিংও। বিজেপির মতে গত ৪০ বছরে বাংলায় এত শান্তিপূর্ণ ভোট আগে হয়নি কখনো, তবে যেসব বিক্ষিপ্ত অশান্তি হয়েছে তারও নিদান দিয়েছে বিজেপি। তাদের মতে পরের দফায় সতর্ক থাকতে হবে বেশি করে, প্রয়োজনে দাগি অপরাধীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে যত দ্রুত সম্ভব। সুষ্ঠ নির্নচনের প্রথম দিন, তাঁদের জন্য সোনার বাংলার প্রথম দিন বলেও মনে করছেন অনেকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর