CBI-এর নজরে এবার তৃণমূল বিধায়ক, সিজিওতে দিলেন হাজিরা

সিবিআই-এর নজরে এবার তৃণমূল বিধায়ক, সিজিওতে দিলেন হাজিরা। সন্দীপ ঘোষের সাথে তার কি সম্পর্ক এই বিষয়ে জানতে চেয়ে তলব।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আরজিকর কাণ্ডে এবার সিবিআই এর নজরে পানিহাটির তৃণমূল বিধায়ক। ঘটনার দিন তিনি সেমিনার হলে কি করছিলেন। ও সন্দীপ ঘোষের সাথে তার কি সম্পর্ক এই বিষয়ে জানতে চেয়ে এবার পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ কে তলব করলো সিবিআই। আর সেই মতোই সোমবার সকালেই সিজিও কমপ্লেক্স এ হাজিরা দেন নির্মল ঘোষ।

আরজি করে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণ মামলার তদন্ত করতে গিয়ে একাধিক সাক্ষীর বয়ান পেয়েছে সিবিআই আধিকারিকরা। আর তারপরেই নাম জড়িয়েছে একের পর এক সন্দীপ ঘনিষ্ঠের। যাদের নিয়ে সন্দীপ ঘোষ একটি বড় চক্রান্তের জাল বুনে ছিল বলেই মনে করছেন সিবিআই আধিকারিকরা। তার পরিপ্রেক্ষিতেই একের পর এক ব্যক্তিকে তলব করছে সিবিআই।

গতকাল এই মামলায় সিবিআই তলবের পর সিজিওতে হাজিরা দেন বিরুপাক্ষ বিশ্বাস, অভিক দে, সৌরভ পাল সহ টালা থানার ওসি। এবার একই মামলায় তলব করা হলো পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে। সিবিআই সূত্রে খবর, ঘটনার দিন অর্থাৎ ৯ আগস্ট এই নির্মল ঘোস্ট আরজিকর হাসপাতালে ছিলেন। পাশাপাশি তিনি সন্দীপ ঘোষের অফিসেও দীর্ঘক্ষণ বৈঠক করেন।

এছারাও সিবিআই এর হাতে একটি ভিডিও ফুটেজ রয়েছে যেখানে তারা জানতে পেরেছেন যে এই নির্মল ঘোষকে ওই দিন মর্গের আশেপাশেও ঘুরতে ঘুরতে দেখা যায়। ফলে এইসবের ভিত্তিতেই তাকে যে আর জিজ্ঞাসাবাদ করা হতে পারে। কেন তিনি ওই দিন আরজিকর হাসপাতাল এসেছিলেন? এছাড়া তিনি সন্দ্বীপ ঘোষের কে কতটা চেনেন এবং তার সাথে ঐদিন কি বৈঠক হয়েছিল এইসব বিষয় মূলত আজ জানতে চেয়ে সিবিআই আধিকারিকরা এই নির্মল ঘোষ কে ডেকে পাঠিয়েছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর