ভোটের ফল নিয়ে শেয়ার বাজারে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে মঙ্গলবার সেবির দ্বারস্থ হতে চলেছে তৃণমূলের ৩ সদস্যের প্রতিনিধি দল। সেবির ডিরেক্টর জি রামমোহন রাওয়ের সঙ্গে সাক্ষাতের আগে এদিন সকালে এনসিপি প্রধান শরদ পওয়ারের বাড়িতে গেলেন তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সাগরিকা ঘোষ এবং সাকেত গোখলে।
আরও পড়ুন: দক্ষিণবঙ্গে মঙ্গলবার থেকেই বৃষ্টি, বর্ষার দিনক্ষণ জানালো হাওয়া অফিস



তবে এই সাক্ষাৎ নেহাতই সৌজন্য সাক্ষাৎ বলেই দাবি তৃণমূলের। সূত্রের খবর, এদিন দীর্ঘ বৈঠক হয় তৃণমূলের প্রতিনিধি দলের। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন শরদ পওয়ার, সুপ্রিয়া সুলে, বিদ্যা চৌহান এবং শিব সেনা (উদ্ধব) শিবিরের সাংসদ অরবিন্দ সাওয়ান্ত।
তৃণমূলের তরফে এটি সৌজন্য সাক্ষাৎ বলে দাবি করা হলেও, সূত্রের খবর, সেবির অফিসে যাওয়ার আগে আন্দোলনের রণকৌশল ঠিক করা হয় এই বৈঠক থেকেই। জানা যাচ্ছে, মঙ্গলবার সেবির ডিরেক্টর জি রাম মোহন রাওয়ের সঙ্গে দেখা করতে চেয়ে তৃণমূলের তরফে আগাম চিঠি দেওয়া হলেও তাঁদের সময় দিতে রাজি হননি সেবির ডিরেক্টর।


শেয়ার বাজার দুর্নীতি, শরদের বাড়িতে বৈঠকে তৃণমূলের

এই অবস্থায় সেবি অফিসে গেলেও ডিরেক্টরের দেখা যে পাবেন না তা বেশ বুঝতে পারছেন বিরোধী নেতৃত্বরা। সেই পরিস্থিতিতে সেবি অফিসের সামনে বিক্ষোভ ও আন্দোলনের রণকৌশল ঠিক করা হয় এদিনের বৈঠকে।







