থানায় জন্মদিন পালন তৃণমূল নেতার! ফের বিতর্কে শাসক দল

যদিও থানায় জন্মদিন পালন করার কথা পুরোপুরি অস্বীকার করে গিয়েছেন বারানির তৃণমূল ব্লক সভাপতি অসিত।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

থানায় ওসি’র অফিস ঘরে হল কেক কাটা ও খাওয়া দাওয়া ৷ ধুমধামের সঙ্গে থানার ভিতরই পালন করা হল তৃণমূল নেতার জন্মদিন ৷ এবার সেই ঘটনা প্রসঙ্গে বিতর্ক উস্কে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তিনি বলেন, “বারাবনীতে অনেক ছোট ছোট মুখ্যমন্ত্রী রয়েছে ৷ যাদের জন্মদিন পালন হচ্ছে থানায় ৷

থানার ওসি কেক, মিষ্টি খাইয়ে দিচ্ছেন তৃণমূল নেতার মুখে।” মঙ্গলবার সন্ধ্যায় আসানসোলের বারাবনির নুনীতে কালীপুজোর উদ্বোধন করতে গিয়ে শুভেন্দু অধিকারী এই অভিযোগ তুলে বিতর্ক উসকে দিয়েছেন। শুভেন্দু অধিকারী অভিযোগ অনুযায়ী, বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূলের বারাবনি ব্লক সভাপতি অসিত সিং নাকি থানাতেই নিজের জন্মদিন পালন করেছেন।

যদিও সরাসরি অসিতের নাম করেননি বিরোধী দলনেতা। তবে তিনি এদিন বলেন, ‘শাসকদলের ব্লক সভাপতির জন্মদিন পালন হচ্ছে থানাতে। বারাবনি থানার আইসি না ওসি মিস্টি কেক খাওয়াচ্ছেন। আমি নাম বলে হিরো করতে চাই না, এরা জিরো। আসলে এরা নেতা নন, এরা আসলে তোলাবাজ।’ যদিও থানায় জন্মদিন পালন করার কথা পুরোপুরি অস্বীকার করে গিয়েছেন বারানির তৃণমূল ব্লক সভাপতি অসিত।

তাঁর দাবি, থানায় কোনও জন্মদিন পালন হয়নি। আমাকে এখানকার মানুষ ভালোবাসে। অনেকের সঙ্গে আমার ভালো সম্পর্ক রয়েছে। অনেকে আমার জন্মদিন পালন করেছেন। তবে থানার মধ্যে কোনও জন্মদিন পালন হয়নি। এটা সম্পূর্ণ ভুল কথা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন