সাংবাদিক সম্মেলন করে বিজেপি-কে একহাত নিলেন তৃণমূল নেত্রী সোমা মুখার্জী।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিজেপি-কে একহাত নিলেন তৃণমূল নেত্রী সোমা মুখার্জী। সামনেই বিধানসভা নির্বাচন। আর তাঁর আগেই সাংবাদিক সম্মেলন করে বিজেপিকে আক্রমণ করলেন তিনি। এদিন তিনি কৃষক আন্দোলন নিয়েও কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন। ২৬ জানুয়ারির দিন দিল্লিতে কৃষক ব্রিগেডেও কৃষকদের সঙ্গে মিছিলে অংশগ্রহণ করেন তিনি।

আর পড়ুনঃ রোজকার রায়ে যৌন নির্যাতনের নতুন নতুন সংজ্ঞা দিচ্ছে বোম্বে হাইকোর্ট।

এদিন দিল্লি পুলিশের বিরুদ্ধেও অসহযোগীতার অভিযোগ তোলেন। এছাড়াও ২৬ জানুয়ারির দিন লালকেল্লায় পতাকা তোলা নিয়ে বিতর্কে নাম জড়ায় দেব সিধু নামে এক কৃষক নেতার। আর তারপরই সোশ্যাল মিডিয়ায় এই অভিযুক্ত নেতার একটি ছবি ভাইরাল হয়।

তাতে তাকে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা যায়। তারপরই শুরু হয় রাজনৈতিক জল্পনা। এবিষয়ে তিনি বলেন, এইটি সম্পূর্ণ বিজেপির চক্রান্ত। বিজেপিই এইটি করিয়েছে। এছাড়াও বিজেপির পাশাপাশি এদিন তিনি বাম-কংগ্রেস জোট নিয়ে মুখ খোলেন।

তিনি বলেন, এর আগেও জোট করেছিলো, কিন্তু কটা আসন পেয়েছে তাঁরা? তার থেকে আমরা বেশি আসন পেয়েছি। আব্বাস সিদ্দিকির নতুন দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট- নিয়েও এদিন তিনি বলেন, এতে ভোটে লড়লেও আমাদের ভোট একাংশও কমবে না। বরং ২১-শে আরও বেশি আসন পাবে তৃণমূল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন