নজরবন্দি ব্যুরোঃ একের পর এক বিতর্কিত রায়ে স্তম্ভিত দেশবাসী। কয়েকদিন আগেই বোম্বে হাইকোর্ট কদিন আগেই রায় দিয়েছিলো পশাকের ওপর থেকে হওয়া কোন স্পর্শই শ্লীলতাহানির পর্যায়ে পড়েনা। স্কিন থেকে স্কিনে স্পর্শ না হলে তা অপরাধের মধ্যে পড়েনা। এর পর আবার শিশুদের উপরে হওয়া যৌন নির্যাতন নিয়ে এক রায় দিল বোম্বে হাইকোর্ট। নাগপুর বেঞ্চের বিচারপতি পুষ্পা গানেদিওয়ালার সিঙ্গল বেঞ্চের মতে, কোনও নাবালিকার হাত ধরা কিংবা প্যান্টের চেন খোলা পকসো আইনে যৌন নির্যাতন নয়।
আরও পড়ুনঃ শিক্ষার স্বার্থে এমআই ইন্ডিয়া হাত মেলালো সোনু সুদের সঙ্গে।
৫ বছরের এক শিশুর উপরে হওয়া যৌন অপরাধের মামলায় এই রায় দিয়েছে আদালত। অভিযুক্তের বয়স ছিল ৫০ বছর। শিশুর মায়ের করা অভিযগের ভিত্তিতে সেই মুহুর্তে প্যান্টের চেন খোলা ছিল অভিযুক্তের। সে শিশুটির হাত ধরে ছিল। নিম্ন আদালতে তার অপরাধকে পকসো আইনের ১০ ধারায় যৌন নির্যাতন হিসেবে চিহ্নিত করা হয়েছে। ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা হয়েছে অভিযুক্তর।
কিন্তু নাগপুর বেঞ্চের বিচারপতি পুষ্পা গানেদিওয়ালা আরও জানিয়েছেন, যেহেতু এই মামলাটি ৩৫৪এ(১) ধারায় পড়ছে, তাই পকসো আইনের ৮, ১০ ও ১২ ধারায় সাজাদান রদ করা হল। এই ধারায় দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ৩ বছরের সাজা হয়। এর আগেও পুষ্পা গানেদিওয়ালার আরেক রায়র ইতিমধ্যে তোল্পাড় পড়ে গিয়েছে সারা দেশ জুড়ে।
‘ত্বকস্পর্শ’ মামলার ওপর আপাতত স্থগিতাদেশ দেওয়া হয়েছে। ত্রা মধ্যেই নাগপুর ডিভিশন বেঞ্চের আরেক সিধহ্নাত রিতি,মত অবাক করছে দেশবাসীকে।



