নজরবন্দি ব্যুরোঃ গোটা বছর ধরেই দেশের স্বার্থে কাজ করে চলেছেন অভিনেতা সোনু সুদ। গোটা ভোভিড কাল থেকে দেশের মানুষ নতুন করে চিনেছে সনু সুদ কে। এবার নতুন্ উদ্যোগ নিচ্ছেন সোনু। দেশের মোবাইল এবং টিভি প্রস্তুত কারক সংস্থা এমআই ইন্ডিয়া এবং সোনু সুদ একসঙ্গে এবার হাত মেলাচ্ছেন দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য।বিস্তারিত জানা যাবে https://shiksaharhaath.com/ এ। এমআই এবং সোনু সুদের এই যৌথ প্রকল্পটির নাম ‘শিক্ষা হার হাথ’।
আরও পড়ুনঃ স্টেন্ট বসানোর পর স্থিতিশীল দাদা, তাঁকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী।
দেশের বঞ্চিত শিক্ষার্থীরা এবার সুযোগ পাবে এই প্রকল্পের মাধ্যমে। শিক্ষাকে সুলের মধ্যে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই প্রকল্পের গঠন। স্মার্টফোনে শিক্ষা গ্রহনে অপারগ শিক্ষার্থীদের সাহায্যার্থে এই স্মার্টফোন ও দেবেন তাঁরা। এর পাশাপাশি এমআই রেডমি চালু করতে চলেছে একটি মাইক্রসাইট, যেখানে গ্রাহকরা তাঁদের পুরনো ফোন দিয়ে সেটি আবার সংস্কার করাতে পারবেন।
যৌথ উদ্যগের কথা বলতে গিয়ে এমআই ইন্ডিয়ার এমডি মনু কুমার জৈন জানিয়েছেন শিক্ষা আমাদের মূল চাবিকাঠি, প্রত্যেকের কাছে শিক্ষা পৌঁছে যাওয়ার দরকার। এমআই ইন্ডিয়ার উদ্যোগ সকলের কাছে স্মার্ট ফোন দিতে হবে। করোনা কালে অনেকেই খুব অসুবিধেয় পড়েছিল স্মার্ট ফোনের জন্য।
তাঁরা জানিয়েছে সোনু সুদের সঙ্গে অংশদারীত্ব করতে পেরে তাঁরা গর্বিত। এই অংশীদারিত্ব নিয়ে কথা বলেছেন সোনু সুদ নিজেও। কোরনা মহামারীর সময়ে দেশের মানুষের পরিস্থিতি ভাবিয়েছে তাঁকে। মানুষের স্বার্থে মানুষের জন্য কাজ করতে চান তাঁরা।



