ফ্রেজারগঞ্জে তৃণমূল নেতাকে শ্লীলতাহানির অভিযোগ! গ্রেফতার মহিলা

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: তৃণমূল নেতাকে শ্লীলতাহানির অভিযোগ উঠছে। পাশাপাশি শাসক দলের নেতাকে মারধরের অভিযোগ উঠেছে এক মহিলার বিরুদ্ধে! শুধু তাই নয়, ওই নেতার স্ত্রীকেও হেনস্তা করার অভিযোগ! অবশেষে একাধিক অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জের কয়লাঘাটা এলাকায়।

আরও পড়ুন: প্রায় অর্ধেক দলই বদলে ফেলল ভারত, অভিষেক হচ্ছে তিলকের

জানা গিয়েছে, শাসক দলের ওই নেতার নাম স্বপন দাস। অভিযুক্ত মহিলার নাম, নুপুর হাজরা। তবে এই ঘটনায় পুলিশের জিজ্ঞাসাবাদে ওই অভিযুক্ত মহিলা আক্রান্ত তৃণমূল নেতার নামে প্রতারণার অভিযোগ করেছেন। নুপুরের অভিযোগ, কখনও ছেলেমেয়ের চাকরি, কখনও রেশন কার্ড করে দেওয়ার নামে ওই তৃণমূল নেতা ধাপে-ধাপে প্রায় তিরিশ হাজার টাকা নিয়েছেন। শুধু তাই নয়, ওই এলাকার অসংখ্য মানুষের কাছ থেকে চাকরি সহ একাধিক প্রতিশ্রুতি দিয়ে লক্ষ লক্ষ টাকা নিয়েছি শাসক দলের নেতা।

ফ্রেজারগঞ্জে তৃণমূল নেতাকে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ 

 

যদিওবা বারংবার এই নিয়ে নেতার কাছে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। এরপরই স্বপনবাবুর বাড়িতে চড়াও হন নুপুর হাজরা। তৃণমূল নেতা ও তাঁর স্ত্রীকে মারধর করে বলে অভিযোগ উঠছে। তারপরেই আক্রান্তদের তরফে নুপুর হাজরার বিরুদ্ধে স্থানীয় থানায় শ্লীলতাহানির অভিযোগ দায়ের করা হয়। আর অভিযোগের ভিত্তিতে নুপুরকে গ্রেফতার করে পুলিশ।

ফ্রেজারগঞ্জে তৃণমূল নেতাকে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ 

তবে এই ঘটনার নিজের ওপরে ওঠা সমস্ত অভিযোগ অস্বিকার করেছেন তৃণমূল নেতা স্বপনবাবু। তিনি বলেন, “গাড়ি কেনা‌বেচা নিয়ে ওই মহিলার সঙ্গে টাকার লেনদেন হয়েছিল। ওই মহিলার কাছ থেকে গাড়ি কেনা হয়েছিল। কিন্তু তার কাগজপত্র বৈধ ছিল না। আর তাই নিয়ে কেস চলছে কাকদ্বীপ আদালতে। ওই মহিলা যা যা অভিযোগ করেছে সবটাই মিথ্যা কথা। আমাকে ফাঁসানো হচ্ছে।”

ফ্রেজারগঞ্জে তৃণমূল নেতাকে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ 

ফ্রেজারগঞ্জে তৃণমূল নেতাকে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর