গানের মাধ্যমে সাম্প্রদায়িক উসকানি দেওয়ার অভিযোগ, বাবুল-রুদ্রনীলদের বিরুদ্ধে আজই কমিশনে তৃণমূল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গানের মাধ্যমে সাম্প্রদায়িক উসকানি দেওয়ার অভিযোগ উঠলো বাবুল-রুদ্রনীলেদের বিরুদ্ধে। বৃহস্পতিবার এই অভিযোগ নিয়েই নির্বাচন কমিশনে যাচ্ছে শাসক দল, এমনটাই জানালেন তৃণমূলের জাতীয় মুখপাত্র সুখেন্দুশেখর রায়। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ” বাবুল সুপ্রিয় ও রুদ্রনীল ঘোষদের গানের মাধ্য দিয়ে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। যার মধ্যে দেখানো হয়েছে ওপারবাংলা বেশ কিছু ছবি। এছাড়াও ওই গানে দেখানো হয়েছে ১৯৪৬ সালের দাঙ্গার কিছু পুরনো খবরের কাগজের ছবিও।

আরও পড়ুনঃ কল্যাণ রাজীবের মত ভালো দেখতে নয় কিন্তু আপনাদের পাশে থাকবে: ডোমজুড়ে মমতা।

সুখেন্দুশেখর রায় বলেন, এই পুরো বিষয়টি TMC-এর পক্ষ থেকে নির্বাচন কমিশনে জানানো হবে। এবং গানের ভিডিওটিও পাঠানো হবে কমিশনে। উল্লেখ্য, সম্প্রতি ‘সিটিজেনস ইউনাইটেড’ ফেসবুক পেজের প্রকাশ করা হয়েছিল অনির্বাণ ভট্টাচার্যর লেখা “নিজেদের মতে, নিজেদের গান”-এর একটি ভিডিও। যাতে “আমি অন্য কোথাও যাব না, আমি এই দেশেতেই থাকব” বার্তা দিয়েছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, ঋদ্ধি সেন, ঋতব্রত মুখোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, কৌশিক সেন, পিয়া সেনগুপ্ত, চন্দন সেনের মতো টলি তারকারা।

তারই পালটা হিসেবে বুধবার গেরুয়া শিবিরের পক্ষ থেকে প্রকাশ করা হয় বাবুল সুপ্রিয় ও রুদ্রনীল ঘোষ অভিনীত একটি মিউজিক ভিডিও। এই গানে বলা হয়েছে, ‘তুমি অন্য কোথাও যেও না তুমি এই দেশেতেই থাকো’। এর পরই শুরু হয় বিতর্কের। এই বিষয়ে বাবুল সুপ্রিয় বলেন, ”ভোটের মরশুমে প্রত্যেক রাজনৈতিক দল একে অপরের বিরুদ্ধে গান তৈরি করবে।

এবং সাধারণ মানুষও ভিডিও তৈরি করবেন। তিনি কেবল একজন গায়ক হিসেবে গানটি গাইতে গিয়েছিলেন। বিজেপির ঝান্ডা নিয়ে যাননি। তাই এই বিষয়টিকে সেভাবেই দেখা উচিত বলে মনে করেন টালিগঞ্জের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত