দল বিরোধী একাধিক অভিযোগে তিন ‘প্রভাবশালী’ নেতাকে বহিষ্কার করল তৃণমূল!

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: দল বিরোধী একাধিক অভিযোগে তিন ‘প্রভাবশালী’ নেতাকে বহিষ্কার করল তৃণমূল! পশ্চিমবঙ্গের বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস দলবিরোধী একাধিক অভিযোগে তিন নেতাকে দল থেকে বহিষ্কার করল। দক্ষিণ দিনাজপুরের বহিস্কৃতদের মধ্যে দু’জন দলের কার্যকরী সভাপতি শুভাশীষ ওরফে সোনা পাল ও দেবাশীষ মজুমদার ওরফে দেবা এবং অন্যজন হলেন দলের সাধারণ সম্পাদক সুনির্মলজ্যোতি বিশ্বাস ওরফে বুড়া।

আরও পড়ুনঃ উত্তরপ্রদেশে “বেটি বাঁচাও” প্রকল্পকে তীব্র কটাক্ষ রাহুল প্রিয়াঙ্কার

এবছর গত ২৪ আগষ্ট তৃণমূল নেতৃত্ব তাঁদের শোকজ করার পাশাপাশি দলের সব কাজ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছিলেন। দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল নেতৃত্বের তরফে জানানো হয়েছে যে তিনজনের বিরুদ্ধেই ক্ষমতার অপব্যবহার করে দলকে ক্ষতিগ্রস্ত করা ও একাধিক দূর্নীতি সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে।

শুভাশীষ পাল ও দেবাশীষ মজুমদার দুইজনে যথাক্রমে জেলাপরিষদের মেন্টর ও সিডব্লিউসি’র চেয়ারম্যান ছিলেন। অন্যদিকে সুনির্মলজ্যোতি বিশ্বাস লোকসভার প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষের প্রতিনিধি ছিলেন। এই তিনজনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার দুর্নীতি ও দলবিরোধী একাধিক অভিযোগ দলীয় কর্মীরা বহুবার করলেও তাঁরা দলের প্রভাবশালী কারও স্নেহধন্য হওয়ায় এতদিন পাড় পেয়ে যেতেন।

দল বিরোধী একাধিক অভিযোগে তিন ‘প্রভাবশালী’ নেতাকে বহিষ্কার করল তৃণমূল! অভিযোগগুলির পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন পর গত ২৫ জুন বুনিয়াদপুরের কর্মীসভায় তৃণমূলের তৎকালীন পর্যবেক্ষক ও মন্ত্রী রাজীব বন্দোপাধ্যায় শুভাশীষ পাল ও দেবাশীষ মজুমদারকে দলীয় কাজকর্ম থেকে বিরত রাখার নির্দেশ দিয়েছিলেন। অনেকদিন পর অবশেষে গত শনিবার বর্তমান জেলাসভাপতি তিনজনকে বহিষ্কারের কথা ঘোষণা করলেন। এদিন বালুরঘাটে জেলা কার্যালয়ে রীতিমতো সাংবাদিক সম্মেলন করেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর