দক্ষিণ দিনাজপুরে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, শোকজ জেলা সভাপতিকে

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি, বালুরঘাটঃ দক্ষিণ দিনাজপুরে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। তৃনমূলের বালুরঘাট টাউন সভাপতি বিমান দাস কে শো’কজ করলেন তৃনমূল জেলা সভাপতি উজ্জ্বল বসাক। দলে বিভেদ সৃষ্টি করার জন্য শোকজ করা হয়েছে বলে জানালেন জেলা সভাপতি উজ্জ্বল বসাক।

আরও পড়ুনঃ অর্জুনের পর কী বিজেপিতে বড়সড় ভাঙন? জল্পনা উস্কে দিলেন সাংসদ নিজেই

অপরদিকে, শোকজ করা নিয়েই প্রশ্ন তুলেছেন টাউন সভাপতি বিমান দাস। যদিও তিনি শোকজের উত্তর দেবেন বলে জানিয়েছেন। পাশাপাশি, এই ঘটনা যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ জানালেন বিজেপির বালুরঘাট শহর মন্ডল সভাপতি সমীর প্রসাদ দত্ত।

36 5

উল্লেখ্য, গত ২০ মে বালুরঘাটের গুলমোহর ভবনে একটি কর্মী বৈঠক করেন বালুরঘাট টাউন তৃণমূল সভাপতি বিমান দাস। অভিযোগ বালুরঘাট পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলরদের আংশিক ওই সভায় যোগ দেন।

37 5

এই ঘটনার পর গত ২২ তারিখে তৃণমূলের জেলা সভাপতি উজ্জ্বল বসাক তৃণমূলে বিভাজনের রাজনীতির অভিযোগে শোকজ চিঠি পাঠান টাউন সভাপতি বিমান দাস কে।

38 5

দক্ষিণ দিনাজপুরে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, শোকজ জেলা সভাপতিকে

সেই চিঠিতে ঘিরেই তৃণমূলের অন্তরে বিতর্ক চরমে উঠেছে। অপরদিকে এই ঘটনাকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এলো বলে মনে করছে বিজেপি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর