নওদাতে গুলি বিদ্ধ তৃণমূল কর্মী।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নওদাতে গুলি বিদ্ধ তৃণমূল কর্মী। রাতে কাজ সেরে বাইকে করে বাড়ি ফিরছিলেন তৃণমূল কর্মী শাহাবুদ্দিন শেখ । সেই সময় গুলিবিদ্ধ হন তিনি। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের নওদা ব্লকের গোঘাটা মোড়ের কাছে। আহত ওই তৃণমূল কর্মীর বয়স ৫৫।

আরও পড়ুনঃ বুথ ভিত্তিক আবেদন করা যাবে? নয়া নিয়ম আসছে দুয়ারে সরকার ক্যাম্পে

গুরুতর আহত অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। স্থানীয় সূত্রে খবর, জমি বাড়ি কেনাবেচার ব্যবসা করতেন এই শাহাবুদ্দিন। বুধবার রাতে তিনি নওদা ব্লকের গোঘাটা মোড় থেকে চাঁদপুরে তাঁর বাড়িতে ফিরছিলেন।

গোঘাটা মোড় থেকে কিছু দূরে যাওয়ার পরই তার উপর হামলা করে দুষ্কৃতীরা। এক তৃণমূল কর্মী জানান, “গোঘাটা মোড় থেকে বাড়ি ফেরার সময় সানাই মাস্টারের বাড়ির সামনে চারজন দুষ্কৃতী দুটি বাইকে করে পিছন থেকে এসে শাহাবুদ্দিনকে গুলি করে। গুলিবিদ্ধ অবস্থাতেই সে বাইক চালিয়ে গোঘাটা মোড়ে ফিরে আসে।

তারপর স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।” স্থানীয় তৃণমূল কর্মীদের মতে কোনওরকম ঝামেলার মধ্যে থাকতেন না শাহাবুদ্দিন। এমনকী, তাঁর কোনও শত্রু আছে বলেও কারও জানা নেই। তবে কে বা কারা কী কারণে শাহাবুদ্দিনকে গুলি করল তা খতিয়ে দেখছে নওদা থানার পুলিশ।

নওদাতে গুলি বিদ্ধ তৃণমূল কর্মী।

নওদাতে গুলি বিদ্ধ তৃণমূল কর্মী। মুর্শিদাবাদের নওদা ব্লকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আগেও প্রকাশ্যে এসেছে। বুধবার রাতে শাহাবুদ্দিনের গুলিবিদ্ধ হওয়ার ঘটনা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেই বহিঃপ্রকাশ কিনা তা নিয়ে সন্দেহ থেকেই যায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত