উত্তপ্ত খেজুরী, বোমা বিস্ফোরণে তৃণমূল কর্মীর মৃত্যু

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ খেজুরিতে বোমা বিস্ফোরণে তৃণমূল কর্মীর মৃত্যু। আহত আরও ২জন, তাদের মধ্যে একজনের অবস্থা সঙ্কটজনক। বিজেপির বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ তৃণমূলের। অপর দিকে স্থানীয় বিজেপি বিধায়কের পালটা দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা অশান্তি ছড়ানোর জন্য বোমা বাঁধছিল, তা আচমকা ফেটে তাঁদের মৃত্যু হয়েছে।

আরও পড়ুনঃ আক্রান্ত শতাধিক, করোনার গ্রাসে মেডিকেল কলেজ

এতে বিজেপি কোনওভাবেই জড়িত নয়। ২ জনের মৃ্ত্যুর ঘটনা ঘিরে ফের সরগরম খেজুরির রাজনৈতিক পরিস্থিতি। ঘটনার পর এখনও থমথমে খেজুরী। খেজুরী২ ব্লকের,পশ্চিম ভাঙ্গনবাড়ি ১৯৫ নং বুথ আজও জনশূন্য। দুর্ঘটনাস্থলটি ঘিরে রাখা হয়েছে। এলকায় যেতে দেওয়া হচ্ছে না সাধারণ থেকে রাজনৈতিক দলের প্রতিনিধিদের।

যদিও রাজনৈতিক তরজা তুঙ্গেই রয়েছে। গতকালের ঘটনার পর এখন দুই রাজনৈতিক দল একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলছে। থমথমে রয়েছে এলাকা। ঘটনার সূত্রপাত নতুন বছরের প্রথম দিনে। গত ১ জানুয়ারি তৃণমূল কংগ্রেসে পার্টির প্রতিষ্ঠা দিবসে খেজুরি ২ নম্বর ব্লকের গোড়াহাট, কটকাদেবী চক গ্ৰামে রাতের অন্ধকারে বিজেপি কর্মীদের উপর তাণ্ডব চালানোর অভিযোগ করেছে বিজেপি।

তাদের অভিযোগ, বিভিন্ন এলাকা থেকে হার্মাদ বাহিনী নিয়ে কটকাদেবীচক গ্ৰামের বিজেপি কর্মী বুলা গিরিকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়। তার পর রাতে লোহার রড, লাঠি দিয়ে তাঁর পা ভেঙে ঝোপের মধ্যে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। এর পর উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।

 উত্তপ্ত খেজুরী, বোমা বিস্ফোরণে তৃণমূল কর্মীর মৃত্যু

ফের ২ জানুয়ারি তৃণমূলের পঞ্চায়েত শিলাদিত্য বর, অমলেন্দু বর,সঞ্জয় বরদের নেতৃত্বে বেছে বেছে বিজেপি কর্মীদের উপর হামলা হয় বলে অভিযোগ বিজেপির। তারপর দিন অর্থাৎ ৩ জানুয়ারি বোমা বিস্ফোরণের ঘটনা! গত কয়েকদিন ঘটনাপ্রবাহে উত্তপ্ত খেজুরি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত