নজরবন্দি ব্যুরোঃ কিছুদিন ধরেই অভিনেত্রী তৃণা সাহা খবরের শিরোনামে রয়েছেন। শুটিং ফ্লোরে অন্য আরেক সিনিয়র অভিনেত্রী সোহিনী সরকারের সঙ্গে তার বিবাহ বাদে যার জেরে তৃণাকে শুটিং থেকে বাদ দিয়ে দেওয়া হয়। এবার সেই কষ্ট সহ্য না করতে পেরেই নতুন পেশা বেঁচে নিলেন অভিনেত্রী?
আরও পড়ুনঃ শ্রীদেবীর ৬০তম জন্মদিনে গুগল সার্চে বিশেষ ডুডল!


সম্প্রতি নীল-তৃণা তাদের নিজেদের সামাজিক মাধ্যম থেকে জানালেন তারা পোশাকের নতুন সংস্থা খুলেছেন। সেই পোশাক সংস্থার নাম দিয়েছেন ‘ক্লথ বাই তৃনীল’। এবার সেই সুখবর নিজের অনুরাগীদের সাথে ভাগ করে নিয়ে আশীর্বাদ চাইলেন তারকা দম্প্রতি।

গড়িয়াহাট যশোদাভবনে পাওয়া যাবে এই কালেকশন। যদিও অভিনেতা অভিনেত্রীদের এই ব্যবসা নতুন কিছু নয়। এই তালিকায় নাম আছে বহু জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীর। রচনা বন্দ্যোপাধ্যায়, সুদীপা চট্টোপাধ্যায় মত এবার সেই তালিকায় নাম লেখালেন তৃণা।


অভিনয় এখন অতীত! অন্য পেশা বেঁচে নিলেন তৃণা
যদিও তৃণার এই নতুন উদ্যোগকে ভাল চোখে দেখছে না নেটনাগরিকরা। তাদের দিকে ধেয়ে আসছে একাধিক কটাক্ষের ঝড়। অনেকে প্রশ্ন তুলছেন তবে কি অভিনয় থেকে চিরতরে দূরে সরে যাচ্ছেন তৃণা? নাকি কাজ পাচ্ছেন না বলে এই নতুন পেশা বেঁচে নিলেন। যদিও অভিনয়ের ব্যাপারে কোন মন্তব্য করেননি অভিনেত্রী।







