Travel: ঘুম ভাঙলেই চোখ ধাঁধানো সৌন্দর্য, রইল বাংলার মধ্যেই এক টুকরো স্বর্গের খোঁজ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: গরমে নাভিশ্বাস উঠছে বঙ্গবাসীর। কয়েকদিনের ছুটি নিয়ে ব্যস্ততা ভুলে কোথাও ঘুরতে না গেলেই নয়! কিন্তু যাবেন কোথায়? মাথায় ঘুরছে দিঘা, পুরী, দার্জিলিং! এদিকে আবার এই জায়গাগুলি পর্যটকে ঠাসা। তাই ভিড় এড়িয়ে চলে আসতে পারেন উত্তরবঙ্গের এই ঠিকানায়। কম খরচে উপভোগ করুন অসাধারণ সৌন্দর্য।

আরও পড়ুন: প্রতিদিন একতিল করে বাড়ছে শিবলিঙ্গ, বাংলার এই পাহাড়ের অজানা কাহিনী শুনলে অবাক হবেন

বাজেট ফ্রেন্ডলি জায়গায় ঘুরতে যেতে কেই না ভালোবাসে। পরিবার হোক কিংবা বন্ধুবান্ধব কিংবা প্রিয় মানুষটির সঙ্গে সব কাজ ভুলে এক দুদিনের জন্য একান্তে সময় কাটাতে পারলে তো মন্দ হয় না। এই সাধ পূরণ করতেই চলে আসতে পারেন শিলিগুড়ির কাছেই শিবখোলাতে। ঘুম ভাঙলেই সকালের সৌন্দর্য এসে ধরা দেবে আপনার সামনে। একদিকে পাহাড়ের অপরূপ শোভা অন্যদিকে নদীর কলকল শব্দ। এক নিমেষেই প্রাণ জুড়াবে।

ঘুম ভাঙলেই চোখ ধাঁধানো সৌন্দর্য, ঘুরে আসুন শিবখোলা

এখানে পর্যটকদের তেমন ভিড় নেই। জনবসতিও খুব বেশি নয়। শান্ত নিরিবিলি পরিবেশে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চাইলে শিবখোলা আদর্শ ঠিকানা। পাহাড়ি খরশ্রোতা নদীর জলের আওয়াজ আপনার মন ভালো করে দেবে। এখানে রাত্রিবাসের ব্যবস্থা রয়েছে। অ্যাডভেঞ্চার পছন্দ হলে ক্যাম্পের অভিজ্ঞতা নিশ্চই পছন্দ হবে। মাথা পিছু খরচ পড়বে ১৩০০-১৫০০ টাকা।

ঘুম ভাঙলেই চোখ ধাঁধানো সৌন্দর্য, ঘুরে আসুন শিবখোলা
ঘুম ভাঙলেই চোখ ধাঁধানো সৌন্দর্য, ঘুরে আসুন শিবখোলা

কীভাবে যাবেন?

শিলিগুড়ি থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত শিবখোলা। ট্রেনে করে নিউ জলপাইগুড়ি স্টেশনে নামতে হবে। সেখান থেকে শেয়ার গাড়িতে করে চলে আসতে পারেন এই গন্তব্যে। শেয়ার গাড়িতে আসতে খরচ হবে মাত্র ২২ টাকা।

ঘুম ভাঙলেই চোখ ধাঁধানো সৌন্দর্য, ঘুরে আসুন শিবখোলা

ঘুম ভাঙলেই চোখ ধাঁধানো সৌন্দর্য, ঘুরে আসুন শিবখোলা
ঘুম ভাঙলেই চোখ ধাঁধানো সৌন্দর্য, ঘুরে আসুন শিবখোলা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর