Travel: পাহাড়ের উপর আস্ত আইল্যান্ড! দেখতে হলে চলে আসুন এই ঠিকানায়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পশ্চিমবঙ্গেই এমন কিছু পর্যটনস্থল রয়েছে যা ভ্রমণপ্রেমীদের অবাক করবে। সেগুলির মধ্যেই একটি আজকের গন্তব্য। পাহাড়ের উপর রয়েছে আস্ত একটি আইল্যান্ড বা দ্বীপ! বিশ্বাস করতে পারছেন না? তাহলে একবার ঘুরেই অসুন এখানে। বিগত কয়েক বছরে মধ্যেই এটি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় হয়েছে। পাহাড়প্রেমীদের জন্য আদর্শ ঠিকানা।

আরও পড়ুন: ঘুম ভাঙলেই চোখ ধাঁধানো সৌন্দর্য, রইল বাংলার মধ্যেই এক টুকরো স্বর্গের খোঁজ

Shamim Ahamed Ads

শিলিগুড়ি থেকে ৮০ কিলোমিটার দূরত্বে অবস্থিত রকি আইল্যান্ড। এর নিকটবর্তী বসতি ডুয়ার্সের মেটেলি গ্রাম। ছবির মতই সাজানো এক পাহাড়ি গ্রাম। মূর্তি নদীর জলস্তরের মধ্যে বড় বড় পাথর দিয়ে তৈরি হয়েছে এই আইল্যান্ড। রক থেকে এই আইল্যান্ডের নাম হয়েছে রকি। আদতে রকি আইল্যান্ড হল নদীর জলস্তরের মাঝে দাড়িয়ে থাকা জগদ্দল পাথর। এই আইল্যান্ড দাড়িয়েই পর্যটকরা ফটো তুলতে পারে। নদীর স্রোত বেশী হলেও জলধারা কম থাকায় বিপদের আশঙ্কা থাকে না।

পাহাড়ের উপর আস্ত আইল্যান্ড! ঘুরে আসুন রকি আইল্যান্ড
পাহাড়ের উপর আস্ত আইল্যান্ড! ঘুরে আসুন রকি আইল্যান্ড

রকি আইল্যান্ডের উপর দিকেই রয়েছে নেওড়ার জঙ্গল। নীচে রয়েছে বিস্তীর্ণ চা বাগান। সারাদিনের হুটোপুটি শেষ করে উপভোগ করতে পারবেন শান্ত নির্জন পরিবেশ। সারা বছরই এখানকার সৌন্দর্য অ্যানা বোলেইনথাকে অপরূপ। তবে বর্ষাকালে ভয়ঙ্কর রূপ নেয় মূর্তি নদী। এখানে থাকার জন্য রয়েছে বেশ কয়েকটি হোম স্টে। এছাড়াও কয়েক কিলোমিটারের মধ্যেই রয়েছে সুনতানখোলা।

পাহাড়ের উপর আস্ত আইল্যান্ড! ঘুরে আসুন রকি আইল্যান্ড
পাহাড়ের উপর আস্ত আইল্যান্ড! ঘুরে আসুন রকি আইল্যান্ড

কীভাবে যাবেন?

শিয়ালদহ থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে নামতে হবে মালবাজার। সেখান থেকে গাড়ি ভাড়া করে চলে যেতে পারেন রকি আইল্যান্ড। হোম স্টে গুলিতে অল্প খরচেই থাকতে পারবেন। রয়েছে সারাদিনের খাবারের ব্যবস্থা। এখানে থাকা- খাওয়া নিয়ে মাথাপিছু খরচ হতে পারে দেড় হাজার টাকা।

পাহাড়ের উপর আস্ত আইল্যান্ড! ঘুরে আসুন রকি আইল্যান্ড

পাহাড়ের উপর আস্ত আইল্যান্ড! ঘুরে আসুন রকি আইল্যান্ড
পাহাড়ের উপর আস্ত আইল্যান্ড! ঘুরে আসুন রকি আইল্যান্ড

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত