নজরবন্দি ব্যুরো: ভ্যাপসা গরম আর বৃষ্টির কম্বিনেশন একেবারেই পছন্দ করেছেন না অনেকে। এমন পরিবেশ থেকে পালিয়ে দূরে কোথাও যেতে চাইছেন? ভ্রমণপিপাসুরা নিরিবিলি কোনও জায়গায় সময় কাটানোর প্ল্যান করছেন? তবে আজ খোঁজ রইল এমনই একটি ঠিকানার। পাহাড়ি গ্রামে একবার গেলে আর ফিরতে চাইবেন না। আজ খোঁজ রইল সেই অফবিট ঠিকানার।
আরও পড়ুন: পুজোর আগে কলকাতার কাছেই ঘুরতে চান? রইল ৩ গন্তব্যের হদিশ


আজকের গন্তব্য পালমাজুয়া। মিরিকের কাছে এই জায়গাটি ৫ হাজার ৮০০ ফুট উচ্চতায় অবস্থিত। এখানে পাইন, ওকের, জঙ্গল দেখলে মন ভালো হয়ে যাবে আপনার। মিরিক গুমফা, টিংলিং ভিউ পয়েন্ট, টিবেটিয়ান গুম্ফা এগুলি দেখতে পাবেন। এরই সঙ্গে রামেতি ভিউ পয়েন্ট দেখতে ভুলবেন না। এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্য আপনার মন ভালো করে দেবে। পাহাড়ের গা বেয়ে এই ছোট্ট সবুজ গ্রাম, আর একটু নিচের দিকে গেলে আরেকটি অজানা পাহাড়ি গ্রামেরও খোঁজ পাবেন। প্রকৃতির অন্যরকম সৌন্দর্য দেখতে এই গ্রামেও ঘুরে আসতে পারেন। পালমাজুয়ায় পর্যটকদের জন্য বাড়তি পাওনা হল কাঞ্চনজঙ্ঘার দর্শন।

পালমাজুয়া ভিউ পয়েন্ট ঘুরে দেখতে ভুলবেন না। প্রচুর ধরনের পাখি রয়েছে। পর্যটকরা চাইলে মাছ ধরার ইচ্ছেও পূরণ করতে পারবেন। সব শেষে কাছাকাছি মিরিক দেখে নিতে পারেন। সব মিলিয়ে এই অফবিট ডেস্টিনেশনে ঘুরতে এলে সব ক্লান্তি ভুলে যাবেন।



কীভাবে যাবেন?
নিউ জলপাইগুড়ি থেকে পালমাজুয়ার দূরত্ব মাত্র ৬০ কিমি। গাড়ি করেই চলে যেতে পারেন। রাত্রিবাসের জন্য হোমস্টে, লজ রয়েছে। থাকা খাওয়া মিলিয়ে এখানে খরচ হবে মাথাপিছু ১২০০-১৫০০ টাকা। তাহলে দেরি না করে প্ল্যান বানিয়ে কয়েকদিনের ছুটি কাটাতে চলে আসুন এই পাহাড়ি গ্রামে।
বৃষ্টি আর ভ্যাপসা গরম থেকে পালাতে চাইছেন, দার্জিলিং নয়, ঘুরে আসুন এই পাহাড়ি গ্রামে








