Travel: কলকাতার কাছেই মিনি ডুয়ার্স, শীতের আমেজ গায়ে মেখে ঘুরে দেখুন এই ঠিকানা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: অক্টোবর মাস শেষ হওয়ার আগেই শীত শীত আমেজ এসে গিয়েছে। এদিকে পুজোর মরশুম বজায় রয়েছে। অনেকেরই বেশ কয়েকদিন ছুটি রয়েছে। এই সুযোগে কাছাকাছি কোথাও ঘুরে আসতে পারেন। জানেন কি কলকাতার কাছেই রয়েছে মিনি ডুয়ার্স। একবার ঘুরেই দেখুন এই ঠিকানা।

আরও পড়ুন: দার্জিলিং নয়, ঘুরে আসুন পাহাড়ের কাছেই এই ৩ ঠিকানায়

আজকের গন্তব্য ঝালুয়াবেড়। হাওড়ার এই ঠিকানা পর্যটন মানচিত্রে বিশেষভাবে জনপ্রিয় হয়নি বলেই অনেকেই এই জায়গাটি সম্পর্কে জানেন না। শীতের এই সময় ঝালুয়াবেড় হয়ে ওঠে মোহময়ী। জঙ্গল, নীরবতা, পাখিদের ডাক, চারপাশে সবুজের আভা- পর্যটকদের মন ভাল করে দেবে। একটু সকাল সকাল গেলে বিভিন্ন রকমের পাখিদের দেখা পাবেন। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য্যের জন্য এই জায়গাটিকে মিনি ডুয়ার্স বলা হয়ে থাকে।

কলকাতার কাছেই মিনি ডুয়ার্স, শীতের আমেজ গায়ে মেখে ঘুরে দেখুন এই ঠিকানা

কীভাবে যাবেন?
হাওড়া স্টেশন থেকে আমতা লোকাল ধরে নামতে হবে ঝালুয়াবেড় স্টেশনে। সেখান থেকে কয়েক পা হেঁটে গেলেই দুপাশে সবুজ গাছের সারি চোখে পড়বে। আরও কিছুটা এগিয়ে দেখতে পাবেন রামকৃষ্ণ বাটি, শীব মন্দির। সারাদিন প্রকৃতির কোলে ঘোরাঘুরি করে রাতের মধ্যেই বাড়ি ফিরে যেতে পারেন।

কলকাতার কাছেই মিনি ডুয়ার্স, শীতের আমেজ গায়ে মেখে ঘুরে দেখুন এই ঠিকানা

পুজো কাটলেই মানুষের মনে বিষাদের সুর। এই সময় অনেকেই মন ভালো করতে একদিন বা অল্প কয়েকদিনের জন্য কোথাও যেতে চান, তাঁদের জন্যই আজকের ঠিকানার খোঁজ রইল। দীঘা, মন্দারমনি, জয়পুর জঙ্গল তো অনেক হল। এবার ঘুরে দেখুন ঝালুয়াবেড় বা ‘মিনি ডুয়ার্স’।

কলকাতার কাছেই মিনি ডুয়ার্স, শীতের আমেজ গায়ে মেখে ঘুরে দেখুন এই ঠিকানা

কলকাতার কাছেই মিনি ডুয়ার্স, শীতের আমেজ গায়ে মেখে ঘুরে দেখুন এই ঠিকানা
কলকাতার কাছেই মিনি ডুয়ার্স, শীতের আমেজ গায়ে মেখে ঘুরে দেখুন এই ঠিকানা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন