নজরবন্দি ব্যুরো: বাঙালি বরাবরই ভ্রমণপ্রিয়। সুযোগ পেলেই ঘুরতে যাওয়ার প্ল্যান শুরু হয়ে যায়। কিন্তু বারবার সেই একঘেয়ে জায়গা আর পোষাচ্ছে না, দীঘা,পুরী, দার্জিলিং তো অনেক গিয়েছেন। এবার ঘুরে আসুন এক অফবিট ঠিকানায়। কম খরচেই সমুদ্র সৈকতে যেতে চান, তবে আজকের প্রতিবেদন আপনার জন্য। জেনে নিন বিস্তারিত।
আরও পড়ুন: বৃষ্টি আর ভ্যাপসা গরম থেকে পালাতে চাইছেন, দার্জিলিং নয়, ঘুরে আসুন এই পাহাড়ি গ্রামে


আজকের গন্তব্য ‘যমুনাশুল’। প্রতিবেশী রাজ্য ওড়িশার এই সমুদ্র সৈকত বাগদা সমুদ্র সৈকত থেকে খুব একটা দূরে নয়। যারা নিরিবিলিতে সমুদ্র, ঢেউ উপভোগ করতে চান তারা এখানে চলে আসতে পারেন। প্রতিদিনের এক রুটিন থেকে সামান্য বিরতি নিয়ে জীবনকে উপভোগ করতে চাইলে এর থেকে সুন্দর জায়গা খুব কম পাওয়া যাবে। প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেন। দু একদিনের ছুটিতে ঘুরতে এসে এক নিমেষেই আপনার ক্লান্তি দূর হবে।

বিস্তীর্ণ সমুদ্র সৈকত ছাড়াও আছে উঁচু ঝাউবন। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চাইলে যমুনাশুল চলে আসতে হবে। শহরের ব্যস্ত জীবন থেকে কয়েকদিনের জন্য ছুটি নিয়ে নির্জনতার পরিবেশে কাটিয়ে আসতে পারেন। পর্যটকদের ভিড় না হওয়ার জন্য সেইভাবে হোটেল পাবেন না। স্থানীয় পঞ্চায়েত পরিচালিত পান্থশালার নিচে মাত্র দুটো রুম আপনি ভাড়া পেতে পারেন।



কীভাবে যাবেন?
রেলপথে যেতে চাইলে ট্রেনে বাস্টা রেল স্টেশনে নামতে হবে। জলেশ্বর স্টেশনেও নামতে পারেন। কলকাতা থেকে যেতে চাইলে আপনাকে ধৌলি এক্সপ্রেস ধরতে হবে। এখানে স্টেশনে নেমে অটো করে চলে আসতে পারেন এই জায়গায়।
মাত্র ১০০০ টাকা খরচে ঘুরে আসুন এই সমুদ্র সৈকতে, ক্লান্তি কাটবে নিমেষেই








