নজরবন্দি ব্যুরোঃ বাঙালী ভ্রমন প্রিয় মানুষ। খাওয়া আর ঘুম হলেই তাঁদের দিব্যি চলে! এমনটা প্রচলিত হয়ে এসেছে। তবে দেশে ঘুরে ঘুরে বিরক্ত হয়ে বিদেশ যাওয়ার ইচ্ছে অনেকেই থাকে। কিন্তু ইচ্ছে থাকলেও অনেকের উপায় থাকেনা। কারণ পাসপোর্ট অনেকের থাকলেও, ভিসা নিয়ে সমস্যায় পরতে হয়। তবে এমন ও বেশ কিছু দেশ রয়েছে যেগুলো আপনি ভিসা ছাড়াও শুধুমাত্র পাসপোর্ট দিয়ে ঘুরে আসতে পারবেন।
আরও পড়ুনঃ গরুপাচার মামলায় অনুব্রত-কন্যাকে তিনদিনের ইডি হেফাজত, সাক্ষাৎ করতে পারবেন আইনজীবীর সঙ্গে
ভুটানঃ আপনি চাইলে ভুটানেও ঘুরে আসতে পারেন। কোন রকম ভিসার প্রয়োজন পরে না ভুটান যেতে। তবে আপনি সর্বোচ্চ ১৪ দিন ভিসা ছাড়া থাকতে পারবেন। এর বেশি থাকতে গেলে আপনার ভিসার অবশ্যই প্রয়োজন হবে।
মরিশাসঃ এই দেশে আপনি ৯০ দিন পর্যন্ত কোন ভিসা ছাড়া থাকতে পারেন। এখানে সমুদ্র রয়েছে। ফলে যারা সমুদ্র ভালবাসে তাঁদের জন্য এটি খুবই আকর্ষণীয় একটি জায়গা।

বার্বাডোজ: এই দেশেও আপনি সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত ভিসা ছাড়া থাকতে পারেন। এই বার্বাডোজ ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের অন্তর্গত। এটি ও সমুদ্র সৈকত। যা দেখে বা সময় কাটিয়ে আপনার মন ভরতে বাধ্য
ভিসা ছাড়াই যে দেশ গুলো ভ্রমন করা যায়, যা দেখে বা সময় কাটিয়ে আপনার মন ভরতে বাধ্য
নেপালঃ এমনকি মাত্র কয়েক দিনের জন্য যদি আপনি ছুটি পান তাহলে নেপালে ঘুরে আসতেই পারেন। কারণ এখনেও ভিসা আপনাদের জন্য বাধ্যতামুলক নয়। তবে বেশিদিন থাকতে গেলে আপনাদের অবশ্যই ভিসা থাকতে হবে। নাহলে বিপদে পরতে হতে পারে আপনাকে।



