টাকা তোলার এ এক নতুন পদ্ধতি। কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারের নাম করে টাকা নেওয়ায় অভিযুক্ত হাওড়া ব্রিজে কর্তব্যরত কলকাতা পুলিশের ট্রাফিক গার্ড পলাশ দাস । হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ভুক্তভুগী আইনজীবীরা।
আরও পড়ুন: অতিসক্রিয় পুলিশ, হাইকোর্টের দারস্থ ভাঙরের আরাবুল



আদালতে অভিযুক্ত সার্জেন্টকে হাজিরার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। সেই মতো মঙ্গলবার এজলাসে হাজির হন ওই সার্জেন্ট। অভিযোগ, গত মঙ্গলবার দ্বিতীয় হুগলি সেতু দিয়ে যাওয়ার সময় হাই কোর্টের আইনজীবী শুভ্রাংশু পান্ডার কাছে এক হাজার টাকা দাবি করেন ট্র্যাফিক গার্ড পলাশ দাস।



টাকা দিতে অস্বীকার করায় আইনজীবীর ড্রাইভিং লাইসেন্স বাতিল করার হুমকি দেন ওই পলাশ। এদিন মামলার শুনানিতে অনস্পট লাইসেন্স নেওয়া, টাকা নেওয়া এবং প্রাক্তন বিচারপতির নাম করে হুমকি-সবটাই পুলিশের ভুল বলে মন্তব্য করেন বিচারপতি সিনহা।
প্রাক্তন বিচারপতির নাম করে টাকা নেওয়ায় অভিযুক্ত কলকাতা পুলিশের ট্রাফিক গার্ড

সঙ্গে সংশ্লিষ্ট মামলাটিতে সব পক্ষের হলফনামা তলব করেছে হাইকোর্ট। সঙ্গে সংশ্লিষ্ট মামলাটিতে কলকাতা পুলিশ সহ সব পক্ষের হলফনামা তলব করেছে হাইকোর্ট। ২৪ এপ্রিল পরবর্তী শুনানি।







