রাজ্য সরকারের পুলিশ ও নিজের দলের বিরুদ্ধেই এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন ভাঙরের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল কংগ্রেস নেতা আরাবুল ইসলামের আইনজীবী ফিরোজ এডুলজি। তাঁর দাবি, আরাবুলকে নানারকম মামলায় ফাঁসানোর চক্রান্ত করা হচ্ছে দলের কয়েকজন স্থানীয় নেতাদের নির্দেশে। ভাঙরের জুড়ে বেআইনী জমি দখল,প্রোমোটার রাজ ও সিন্ডিকেটের রাম রাজত্ব দখল করতে চায় আরাবুলের প্রতিপক্ষরা।



আরও পড়ুন : ‘ঝড় এলে ঝেড়ে ফাঁক করে দেবে’, ফের মন্তব্য করে বিতর্কে দিলীপ
বিচারপতি জয় সেনগুপ্তর একক বেঞ্চে আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানি হওয়ার কথা। গত ৮ ফেব্রুয়ারি পঞ্চায়েত ভোটে তোলাবাজি এবং খুনের অভিযোগে গ্রেফতার হন ভাঙড়ের দাপুটে তৃণমূল নেতা আরাবুল ইসলাম এখন জেলবন্দি। বিধায়ক থাকাকালীন ভাঙর কলেজের গভর্নিং বডির মিটিং চলাকালীন এক অধ্যাপিকাকে জলের জগ ছুঁড়ে মেরে গোটা দেশে রাতারাতি বিখ্যাত হয়ে যান তৃণমূলের এই দুঁদে নেতা।

অতিসক্রিয় পুলিশ, হাইকোর্টের দারস্থ ভাঙরের আরাবুল
তিনি অভিযোগ করেন, পুলিশ অতিস্বক্রিয় হয়ে ফাঁসানোর চেষ্টা করছে তাকে। নিত্যনতুন মামলায় তাঁকে ফাঁসানোর চেষ্টা করছে পুলিশ। এই মর্মেই মামলা দায়ের করার আবেদন জানানো হয়েছে। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। ৪ এপ্রিল, বৃহস্পতিবার এই মামলার শুনানির সম্ভাবনা। এবার সেই অভিযোগ তুলেই হাইকোর্টের দারস্থ আরাবুল।









