জলমগ্ন কলকাতায় তৃণমূলের মিছিলে যানজটের আশঙ্কা, কোন পথে এগোবে TMC-র রাজভবন অভিযান?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতার উত্তর থেকে দক্ষিণ। কলকাতার একাধিক এলাকায় বৃষ্টির জল জমে নাজেহাল অবস্থা নিত্যযাত্রীদের। যদিও এই মুহূর্তে ঝড়-জল কিছুটা কমলে অনেকেই দুর্গাপুজোর কথা ভেবেই শপিংয়ের জন্য রাস্তায় বেরিয়ে পড়ার ভাবনাচিন্তা করছেন। কিন্তু আজ, বৃহস্পতিবার তৃণমূলের প্রাপ্য আদায়ের দাবিতে রাজভবন অভিযান রয়েছে। আর রবীন্দ্রসদনের সামনেই জমায়েত। তার ফলে ব্যাপক যানজটের আশঙ্কা। তাই বাড়ি থেকে বেরনোর আগে জেনে নিন কোন পথে এগোবে তৃণমূলের মিছিল।

আরও পড়ুন: CV Anand Bose: তৃণমূলকে উত্তরবঙ্গে এসে দেখা করার প্রস্তাব, রাজ্যপালকে ‘জমিদার’ বলে কটাক্ষ ডেরেকের

দলীয় সূত্রের খবর, বৃহস্পতিবার রবীন্দ্রসদনের মোহরকুঞ্জের সামনে জমায়েত করবেন তৃণমূল কর্মী-সমর্থকরা। এরপর জওহরলাল নেহরু রোড ধরে এগোবে মিছিল। পার্ক স্ট্রিট ক্রসিং পেরিয়ে এসপ্ল্যানেড থেকে বামদিকে যাবে মিছিলটি। তারপরে রানি রাসমণি অ্যাভিনিউ ধরে সোজা এগিয়ে রেড ক্রস রোড ধরে রাজভবনের নর্থ গেটে পৌঁছবে তৃণমূলের মিছিলটি। যার ফলে গোটা কলকাতাজুড়ে তীব্র যানজটের আশঙ্কা করা হচ্ছে।

জলমগ্ন কলকাতায় তৃণমূলের মিছিলে যানজটের আশঙ্কা, জেনে নিন কোন পথে এগোবে অভিযান 
জলমগ্ন কলকাতায় তৃণমূলের মিছিলে যানজটের আশঙ্কা, জেনে নিন কোন পথে এগোবে অভিযান 

কলকাতা ছাড়াও পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকেও প্রচুর তৃণমূল কর্মীরা আসবেন। সেখান থেকে মিছিল করে রাজভবনের উদ্দেশে রওনা দেবেন লক্ষ লক্ষ তৃণমূল কর্মীরা। এরপরে প্রতিবাদ সভা শেষে প্রতিনিধিরা রাজভবনে যাবেন।

জলমগ্ন কলকাতায় তৃণমূলের মিছিলে যানজটের আশঙ্কা, জেনে নিন কোন পথে এগোবে অভিযান 

এরপরে রাজভবনে দিল্লিতে নিয়ে যাওয়া কেন্দ্রকে লেখা ৫০ লক্ষ চিঠি জমা দেওয়া হবে। যদিওবা বর্তমানে উত্তরবঙ্গে রয়েছেন রাজ্যপাল। আর সেখান থেকেই সোজা দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছেন রাজ্যপালের

জলমগ্ন কলকাতায় তৃণমূলের মিছিলে যানজটের আশঙ্কা, জেনে নিন কোন পথে এগোবে অভিযান 

জলমগ্ন কলকাতায় তৃণমূলের মিছিলে যানজটের আশঙ্কা, জেনে নিন কোন পথে এগোবে অভিযান 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত