নজরবন্দি ব্যুরোঃ নাগাল্যান্ডের সাধারন মানুষদের উপর নিরাপত্তারক্ষীদের নির্মম গুলি চালানোর ঘটনায় আগে ভাগেই নিন্দায় সরব হয়েছিল রাজ্যের শাসক দল। এমনকি সঠিক তদন্তের দাবি নিয়ে টুইট ও করতে দেখা যায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে। তবে সেখানেই শেষ নয়, নিরাপত্তারক্ষীদের গুলিতে নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য প্রতিনিধি দল পাঠানোর কথাও শোনা গিয়েছিল।
আরও পড়ুনঃ ইতিহাস গড়ে বড় জয় বিরাটদের, কিউয়িদের বিরুদ্ধে টিম ইন্ডিয়া সিরিজ জিতল ১-০ তে
কিন্তু এবার সেখানেই দেখা দিল বিপত্তি। পূর্ব পরিকল্পিত ঘোষণা অনুযায়ী রাজ্যের শাসক দলের তরফ থেকে ৫ সদস্যের প্রতিনিধি দল কে নাগাল্যান্ডে পাঠানোর কথা থাকলে ও শেষ পর্যন্ত তা বাতিল করা হয়।
বিশেষ সূত্র অনুযায়ী জানা গিয়েছে, সেদিনের সেই রক্তাক্ত পরিস্থিতির পর বর্তমানে ১৪৪ ধারা জারি রাখা হয়েছে গোটা নাগাল্যান্ডে। যারফলে, সেখানে সবরকমের যানবাহন চলাচল বন্ধ করা হয়েছে।
যান চলাচলে নিষেধাজ্ঞা, সফর বাতিল তৃণমূলের

এই নিয়ে তৃণমূলের তরফ থেকে অভিযোগ, গোটা বিষয়ট জানানো হলেও এখনও পর্যন্ত কোনরকমের সাহায্য পাচ্ছেন না প্রতিনিধি দলের সদস্যরা। তাই এই মুহূর্তে নাগাল্যান্ড সফর কে যথেষ্ট ঝুঁকিপূর্ণ বলেই মএ করছে তৃণমূল শীর্ষনেতৃত্ব। শোনা যাচ্ছে, গোটা পরিস্থিতির সাময়িক উন্নতির পরেই ফের সফরসূচি ঘোষণা করবে শাসক দল।



