কৃষি আইনের প্রতিবাদে এবার হরিয়ানায় ট্রাক্টর র‍্যালি রাহুলের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কৃষি আইনের প্রতিবাদে এবার হরিয়ানায় ট্রাক্টর র‍্যালি রাহুলের। নয়া কৃষি আইন নিয়ে বিজেপিকে চাপে রাখতে চাইছে কংগ্রেস। তাই হাথরসের ঘটনার পর এবার কৃষক সংগঠনের সঙ্গে মিলিত হয়ে বিজেপির বিরুদ্ধে সরব হয়ে উঠেছেন রাহুল গান্ধী। কৃষি আইনের প্রতিবাদে রবিবার পাঞ্জাবে রওনা হন তিনি। সেখানে তিনদিন ধরে বিক্ষোভ দেখিয়ে মঙ্গলবার হরিয়ানার দিকে পা বাড়িয়েছেন রাহুল।

আরও পড়ুনঃকরোনায় আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার পরে আবারও কি আক্রান্ত হতে পারে? গবেষণায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য।

Shamim Ahamed Ads

তাঁর প্রতিনিধিত্বে সেখানকার কৃষক সংগঠনদের সঙ্গে নিয়ে দুদিনের ট্রাক্টর র‍্যালি করা হবে। মঙ্গলবার এই র‍্যালি দেখা যাবে হরিয়ানায় । কংগ্রেসের পক্ষ থেকে জানা গেছে, হরিয়ানার কুরুক্ষেত্র এবং কার্নাল এই দুই জেলায় র‍্যালি করবেন রাহুল গান্ধী। কেন্দ্রের কৃষিআইন নিয়ে এর আগে পাঞ্জাবে গত রবিবার থেকে তিন দিন ধরে বিক্ষোভে নামেন কংগ্রেস নেতা। সেখানে কৃষক সংঠনের প্রতিনিধিত্ব করেন তিনি।

সেই র‍্যালি নিয়ে রাহুল ও তাঁর দলবল আজ হরিয়ানা পৌঁছবেন বলে কংগ্রেস পার্টি সূত্রের খবর। পাঞ্জাবের র‍্যালিতে রাহুলের সঙ্গে নভগত সিধুও যোগ দিয়েছেন। সূত্রের খবর, হরিয়ানাতে পার্টির তাবড় নেতাদের সঙ্গে একটি আলোচনায় বসবেন রাহুল । উল্লেখ্য, নয়া কৃষি আইন ইস্যুতে রীতিমতো চাপে রয়েছে বিজেপি। এই আইন নিয়ে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টারা আগেই জানিয়ে দিয়েছেন,’আমরা আগে নিশ্চিত করব আমাদের রাজ্যের কৃষকরা নিজেদের উৎপাদিত ভুট্টা ও বাজরা সঠিক দামে বিক্রি করতে পারছেন।

কৃষি আইনের প্রতিবাদে এবার হরিয়ানায় ট্রাক্টর র‍্যালি রাহুলের। যতক্ষণ না আমাদের রাজ্যের কৃষকরা সব ভুট্টা এবং বাজরা বিক্রি করতে পারছেন, ততক্ষন অন্য রাজ্যের কৃষকরা যাতে হরিয়ানায় ফসল না বিক্রি করতে পারে সেই ব্যবস্থা আমরা করব। আমরা অন্য রাজ্য নিয়ে চিন্তিত নই। আমাদের নিজেদের কৃষকদের কথা আগে ভাবতে হবে। অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেছেন, কৃষকদের ভুল বোঝানো হচ্ছে। এই নয়া আইন কৃষিক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনবে। এর ফলে কৃষকরা তাঁদের উৎপাদিত ফসল যে কোনও জায়গায় ভাল দামে বিক্রি করতে পারবেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত