ফের অশান্ত মণিপুর। কাংপোকপির তিন নাগা অধ্যুষিত গ্রামে ভোর থেকে প্রায় ৯ ঘণ্টা সশস্ত্র হামলার অভিযোগ। বাড়িঘর, রাইস মিল ও যানবাহনে আগুনের পাশাপাশি লুটপাট।
অসম-অরুণাচল সীমান্তে ফের উত্তেজনা। মিংমাং বস্তিতে জমি-বিরোধকে কেন্দ্র করে গুলি চালানোর অভিযোগে ১৮ জন আহত, চারজন সংকটজনক। পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই রাজ্যের প্রশাসন তৎপর।