বৃষ্টিকে উপভোগ করতে চান? রইল সেরা ৫ ডেস্টিনেশন, খরচ নিমিত্ত মাত্র!

বাংলাতেই এমন বেশ কয়েকটা জায়গা রয়েছে যা বর্ষাকালেই শুধুমাত্র ঘুরতে গেলে আপনার মন জুড়িয়ে যাবে। কী সেই জায়গাগুলো?

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

অনেকেই মনে করেন গরম কিংবা শীতকালই হল ঘুরতে যাওয়ার আদর্শ সময়। বর্ষাকালে আবার কেউ ঘুরতে চায় নাকি! সেই তো গেলে ঘরের মধ্যে চুপটি করে বসে থাকা। কিন্তু এই ধারণা অনেকটাই ভুল। বাংলাতেই এমন বেশ কয়েকটা জায়গা রয়েছে যা বর্ষাকালেই শুধুমাত্র ঘুরতে গেলে আপনার মন জুড়িয়ে যাবে। আজকের এই প্রতিবেদনে রইল কম খরচে সেরা ৫টি বর্ষায় ঘুরতে যাওয়ার ঠিকানা।

  • শান্তিনিকেতনঃ বাঙালির অত্যন্ত পরিচিত জায়গা শান্তিনিকেতন। উইকএন্ড পেলেই অনেকে গাড়ি কিংবা ট্রেনে চেপে চলে আসেন লাল মাটির এই দেশে। সঙ্গে উপরি পাওনা রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী, খোয়াই, গোয়ালপাড়া এরকম নানান জায়গা। অনেকে খেজুরের রস ও গুড়ের লোভে শীতকালে শান্তিনিকেতন যেতে পছন্দ করেন। কিন্তু আপনি কি জানেন বর্ষাকালে আপনি শান্তিনিকেতনের যে রূপ দেখতে পারবেন তা আর অন্য কোনও মরশুমে পাবেন না! লাগাতার ঝিরিঝিরি বৃষ্টি আর পাতায় তার শব্দ, এই নিয়ে মন ভরে যাবে আপনার। তাছাড়া শান্তিনিকেতনে গরম এতটাই অস্বাভাবিক যে বর্ষায় সেখানে গেলে তীব্র দাবদাহ থেকে মুক্তি পাবেন।
  • পুরুলিয়াঃ পুরুলিয়াও গরমের দেশ। পুরুলিয়া সাধারণত এক বারে ঘোরা যায় না। একটা হয়, অযোধ্যা সার্কিট। আর আরেকটাকে বলা হয় বড়ন্তি সার্কিট। বর্ষাকালে পুরুলিয়াকে উপভোগ করতে গেলে আপনাকে যেতে হবে বড়ন্তির দিকে। কারণ অযোধ্যা মূলত পাহাড় নির্ভর। তাই সেখানে বর্ষাকালে না যাওয়াটাই ভালো। তবে একেবারে যে যাওয়া যায় না তা নয়। বড়ন্তিতে গিয়ে যে কোনও হোম স্টে-তে থেকে উপভোগ করতে পারেন বর্ষাকাল। বিশ্বাস করুন এই অভিজ্ঞতা আপনার আগে কখনও হয়নি।
  • মানা ফরেস্টঃ বর্ধমান জেলার দামোদর নদীর পাড়ে এই জায়গাটি অবস্থিত। নামের কারণে অনেকেই উত্তরবঙ্গের মানা বাড়ির সঙ্গে একে গুলিয়ে ফেলেন। দক্ষিণবঙ্গের এই অরণ্য অঞ্চলটি বর্ষাকালে ঘুরতে যাওয়ার জন্য এক আদর্শ স্থান। দামোদর নদীর তীরে এই জায়গাটি সবুজে ভরপুর। বর্ষায় দামোদর নদীর জল স্ফীত হয়ে ওঠে। দামোদর নদীর গা ঘেঁষে গড়ে উঠেছে অরণ্য।
  • গেঁওখালিঃ একাবারে অফবিট জায়গা! মহিষাদলের কাছে অবস্থিত ছোট্ট এই গ্রাম বর্ষাকে উপভোগ করার জন্য আদর্শ। রূপনারায়ণ ও হুগলি নদীর সঙ্গমস্থল দেখতে পাবেন এখানে। নিরিবিলি পরিবেশ। খরচও অনেকটাই কম।
  • দিঘাঃ বাঙালির অল টাইম ফেভারিট জায়গা। বর্ষা বলে সমুদ্রকে ভয় পাবেন না। হ্যাঁ শুধু জেনে নেবেন আপনি যখন যাচ্ছেন তখন কোনও ভারী নিম্নচাপের সম্ভাবনা রয়েছে কিনা। দিঘা না গেলে যেতে পারেনমন্দারমণি কিংবা তাজপুর। সমুদ্রের বিচে বসে বৃষ্টি দেখতে দেখতে সঙ্গে থাকবে গরম গরম মাছ ভাজা খাওয়া, জিভে জল এলে ভাবতেই পারেন!
  • কাঁকড়াঝোড়ঃ এখন অনেকটাই পরিচিত জায়গা। ঝাড়গ্রামে অবস্থিত। বেলপাহাড়ির জঙ্গল পাবেন পাশেই। আর কাঁকড়াঝোড় তো ছবির মতো সুন্দর গ্রাম! রয়েছে কেটকি ঝর্ণাও। এছাড়াও চিলকিগড় কনক দুর্গা মন্দির বা দুলুং নদী আপনার জন্য বোনাস।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর