Meteor Shower: আজ রাতেই কলকাতার আকাশে জুড়ে চলবে উল্কাবৃষ্টি, আলোর বর্ষণ করবে লিরিড

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সুদূর মহাকাশ থেকে উড়ে এসেছে ভগ্ন, ছিন্নবিচ্ছিন্ন ধূমকেতুর টুকরো, ধুলো (Meteor Shower)। ছেয়ে গেছে পৃথিবীর চারপাশে। বায়ুমণ্ডলের সঙ্গে ঘষাঘষি লেগে রাতেই জ্বলে উঠবে। আগুলে ফুলকি আতসবাজির মতো আকাশজুড়ে ছড়িয়ে পড়বে। ২৭০০ বছর ধরে পৃথিবীর আকাশে আলোর রোশনাই ছড়িয়ে দিয়ে যায় লিরিড। এ বছরেও আজ রাত থেকেই দিল্লি, কলকাতা সহ দেশের কয়েকটি শহর থেকে রাতের আকাশে দেখা যাবে লিরিড উল্কাবৃষ্টি।

আরও পড়ুনঃ আমি জানি আমি যোগ্য ছিলাম অধিনায়ক হবার, BCCI এর দ্বিচারিতা নিয়ে বিস্ফোরক ভাজ্জি

জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, পৃথিবীর খুব কাছাকাছি চলে এসেছে লিরিড। আজ শুক্রবার রাত সাড়ে ৮টার পর থেকে আকাশজুড়ে আলোর মালার মতো ভেসে বেড়াবে উল্কার আগুনে ফুলকি। প্রতি ঘণ্টায় ১০ থেকে ১৫টি উল্কা ঝরে পড়তে দেখা যাবে। তবে রাতে আকাশ মেঘাচ্ছন্ন থাকলে উল্কাবৃষ্টি (Meteor Shower) তেমন ভালভাবে বোঝা নাও যেতে পারে। ভোররাতের দিকে সবচেয়ে ভাল দেখা যাবে।

আজ রাতেই কলকাতার আকাশে জুড়ে চলবে উল্কাবৃষ্টি, আলোর বর্ষণ করবে লিরিড
আজ রাতেই কলকাতার আকাশে জুড়ে চলবে উল্কাবৃষ্টি, আলোর বর্ষণ করবে লিরিড

বিড়লা তারামণ্ডলের জ্য়োতির্বিজ্ঞানীরা বলছেন, ধূমকেতু থ্যাচার থেকে লিরিড উল্কা তৈরি হয়েছে। প্রতি বছরই এই উল্কার ভগ্নাংশ পৃথিবীর দিকে ভেসে আসে। এবার উল্কাবৃষ্টি চলবে ২৯ তারিখ অবধি। উল্কা হল মহাকাশে ভেসে বেড়ানো নানারকম পাথরখণ্ড যারা পৃথিবীর অভিকর্ষজ বলের টানে ছুটে আসে। পৃথিবীর বায়ুমণ্ডলের ধাক্কাধাক্কি হলে বায়ুর কণার সঙ্গে ওইসব মহাজাগতিক পাথর খণ্ডের ঘষা লেগে আগুন জ্বলে ওঠে। তাই মনে হয় আলোর ফুলকি ছড়াচ্ছে। একেই বলে উল্কাবৃষ্টি (Meteor Shower)।

এইসব মহাজাগতিক পাথর খণ্ডেরা এমনি ভেসে বেড়ায় না, হয় কোনও গ্রহ বা নক্ষত্র থেকে খসে পড়ে, না হলে ধূমকেতুর অংশ বিচ্ছিন্ন হয়ে মহাকাশে ভাসতে থাকে। এরাই পরবর্তীকালে উল্কা হয়ে পৃথিবীর আকাশে আলো ছড়ায়। ধূমকেতুর শরীর তৈরি হয় মাথা (নিউক্লিয়াস) ও লেজ (টেইল) দিয়ে। এই মাথা বা লেজের অংশ যদি খসে পড়ে, তাহলে তার ছিন্ন অংশ মহাজাগতিক বস্তু হয়ে ঘুরে বেড়ায় মহাকাশে। যেমন লিরিড তৈরি হয়েছে থ্য়াচার ধূমকেতু থেকে।

থ্যাচার তার কক্ষপথে সূর্যের দিকে যাওয়ার সময় নিজের ভগ্নাংশ রেখে গিয়েছিল। এই টুকরো টুকরো অংশই উল্কা হয়ে ভেসে বেড়াচ্ছে মহাকাশে। প্রতি ৪৫ বছরে একবার সূর্যের চারপাশে পাক খায় থ্য়াচার। একবার প্রদক্ষিণ করতে সময় নেয় ৪১৫ বছর। আর সূর্যকে প্রদক্ষিণের সময়েই প্রচণ্ড উত্তাপে ধূমকেতুর মাথার খানিকটা অংশ ছিটকে বেরিয়ে আসে তার শরীর থেকে। এই ছিন্নভিন্ন অংশগুলোই পরে উল্কা হয়ে পৃথিবীর টানে ছুটে যায়।

আজ রাতেই কলকাতার আকাশে জুড়ে চলবে উল্কাবৃষ্টি, আলোর বর্ষণ করবে লিরিড

আজ রাতেই কলকাতার আকাশে জুড়ে চলবে উল্কাবৃষ্টি, আলোর বর্ষণ করবে লিরিড
আজ রাতেই কলকাতার আকাশে জুড়ে চলবে উল্কাবৃষ্টি, আলোর বর্ষণ করবে লিরিড

লিরিড উল্কাবৃষ্টি (Meteor Shower) কতক্ষণ দেখা যাবে তা স্পষ্ট করে বলা যায়নি। তবে সন্ধে সাড়ে ৮টার পরে কলকাতার আকাশে চোখ রাখলে উল্কাপতন দেখা যেতেই পারে। আকাশ যদি পরিষ্কার থাকে তাহলে ঘণ্টায় ১৫টির মতো উল্কার ফুলকি ছুটতে দেখা যাবে খালি চোখেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত