গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মহানন্দা এবং টনিক, আনন্দিত পরিচারকদ্বয়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: গোয়ায় অনুষ্ঠিত হতে চলেছে ৫৩তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব৷ আর এই উৎসবে এবার জায়গা করে নিল বাংলা  ছবি বেশ কিছু সিনেমা। এ বারে মোট ২৫টি কাহিনিচিত্র বা ফিচার ও ২০টি প্রামাণ্যচিত্র বা নন ফিচারকে বেছে নিয়েছেন উৎসব কর্তৃপক্ষ।

আরও পড়ুন: ডেঙ্গিতে আক্রান্ত হলেন সলমন খান, বদলে গেল বিগ বসের সঞ্চালক

ফিচার বিভাগের মধ্যে ১২জন বিশিষ্টজনের  বেছে নেওয়া ২০টি ছবির মধ্যে বাংলা থেকে একমাত্র ছবি হিসাবে জায়গা করে নিয়েছে অরিন্দম শীল পরিচালিত মহাশ্বেতা দেবীর জীবনীচিত্র ‘মহানন্দা’। অন্য দিকে মূলধারার ছবির বিভাগে মোট ৫টি ছবির মধ্যে বাংলা থেকে জায়গা করে নিয়েছে দেব অভিনীত ও অভিজিৎ সেন পরিচালিত ছবি ‘টনিক’।

গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মহানন্দা এবং টনিক, আনন্দিত পরিচারকদ্বয়
গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মহানন্দা এবং টনিক, আনন্দিত পরিচারকদ্বয়

খবরটি শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেতা-প্রযোজক দেব (Dev) ও পরিচালক অরিন্দম শীল (Arindam Sil)। টনিক ও মহানন্দা ছাড়া আরও ২৩টি ছবি নির্বাচিত করা হয়েছে। তার মধ্যে তামিল, তেলুগু, হিন্দি ,মারাঠি, মালায়লম বিভিন্ন ভাষায় সিনেমার নাম রয়েছে। হিন্দিতে রয়েছে, দ্য কাশ্মীর ফাইলস, দ্য স্টোরি টেলার, থ্রি অফ আস, সিয়া। অন্যদিকে, তেলুগু সিনেমা ট্রিপল আর-ও রয়েছে তালিকায়।

গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মহানন্দা এবং টনিক, আনন্দিত পরিচারকদ্বয়

Untitled 1 copy 1

তামিল ভাষার সিনেমা ‘জয় ভীম’-ও দেখানো হবে। গোয়ায় ৯দিন ব্যাপী ফিল্ম ফেস্টিভ্যালের সময় নির্বাচিত চলচ্চিত্রের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। প্রতি বছরই ভারতীয় প্যানোরামা বছরের সেরা ভারতীয় চলচ্চিত্রগুলি প্রদর্শনের জন্য এই ফেস্টিভালের আয়োজন করে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন