নজরবন্দি ব্যুরো: ডেঙ্গুতে আক্রান্ত হলেন টলি তারকা আবির চট্টোপাধ্য়ায় (Abir Chatterjee)। সোমবার রাতে ডেঙ্গিতে আক্রান্ত হন তিনি। অভিনেতার পরিবারের তরফে এই খবর নিশ্চিত করা হয়েছে। ইতিমধ্যেই রাজ্যে ডেঙ্গু সংক্রমণ ঊর্ধ্বমুখী। নতুন করে একাধিক ডেঙ্গি আক্রান্তের খোঁজ মিলছে।
আরও পড়ুন: অনেকেই গ্রেফতার হবে কেউ পার পাবে না, নিয়োগ দুর্নীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য দিলীপের
আবিরের স্ত্রী নন্দিনী চট্টোপাধ্যায় জানিয়েছেন, গায়ে জ্বর ছিল অভিনেতার। এরপরই তাঁরা চিকিৎসকের পরামর্শ নেন। সোমবার রাতে রক্তপরীক্ষার রিপোর্ট হাতে পেলে জানতে পারেন, ডেঙ্গিতে আক্রান্ত অভিনেতা। আপাতত বাড়িতেই আছেন আবির। গায়ে জ্বর থাকলেও চিকিৎসকরা বলেছেন, চিন্তার তেমন কিছু নেই আবিরের।

ডেঙ্গুতে আক্রান্ত হলেন আবির, আপাতত বাড়িতেই আছেন অভিনেতা

পুজোর ছুটির পরই টলিপাড়ায় শ্যুটিং শুরু হয়ে গিয়েছে। আর তারপর থেকেই একের পর এক অভিনেতা-কলাকুশলীদের ডেঙ্গি (Dengue) হওয়ার খবর সামনে এসেছে। সেই তালিকা থেকে বাদ গেলেন না পর্দার ‘ব্যোমকেশ’ও। অন্যদিকে বেশ কিছুদিন আগেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বলিউডের ভাইজান সলমান খান। তবে অভিনেতার ঘনিষ্ঠ সুত্র থেকেই জানানো হয় যে, অভিনেতার গুরুতর কোন সমস্যা এখনও হয়নি।



