নজরবন্দি ব্যুরো: নবম–দশম শ্রেণিতে নিয়োগ দুর্নীতি নিয়ে সিবিআই চার্জশিট দিয়েছে। ১২ জনের নাম রয়েছে সেখানে। যদিও সেখানে নাম নেই পার্থ চট্টোপাধ্যায়ের। এই চার্জশিট নিয়ে এবার মুখ খুললেন বিজেপির সর্বভারতীয় সহ– সভাপতি দিলীপ ঘোষ। বুধবার সকালে অন্যান্য দিনের মতো প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ।
আরও পড়ুন: রায়গঞ্জে কালীপুজোর প্রসাদ খেয়ে অসুস্থ শিশু থেকে মহিলা, হাসপাতালে ভর্তি ৩০জন
রাজ্যের সাম্প্রতিকতম ইস্যু নিয়োগ দুর্নীতি নিয়ে বলেন, ‘এখনও অনেক কিছুই বাকি রয়েছে দেখার। অনেকেই গ্রেফতার হবেন। কেউ পার পাবেন না। এই দুর্নীতিতে অনেক বড় বড় লোক যুক্ত আছে। পালিয়ে কেউ বাঁচবে না।’ আর ভাটাপাড়ায় বোমাবাজিতে কিশোরের মৃত্যুর ঘটনায় তিনি বলেন, ‘পঞ্চায়েত নির্বাচনের আগে এলাকায় সন্ত্রাস তৈরি করতেই শাসকদল এই সব করছে।’

গতকাল নবম–দশম মামলায় চার্জশিটে নাম রয়েছে ১২ জনের। সিবিআই-এর এই চার্জশিটের তালিকায় নাম রয়েছে, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিনহা, সুবীরেশ ভট্টাচার্য, প্রসন্ন রায়, প্রদীপ সিং, ইমাম মোমিন, অশোক সাহার নাম। পাশাপাশি নাম রয়েছে এসএসসির প্রাক্তন প্রোগ্রামিং অফিসার পর্ণা বসুর। এই চার্জশিটে নেই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম।
অনেকেই গ্রেফতার হবে কেউ পার পাবে না, নিয়োগ দুর্নীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য দিলীপের

যদিও সিবিআই তাঁকে গ্রেফতার করে গ্রুপ–সি মামলায়। তা সত্ত্বে ওই দুর্নীতি চলাকালীন যেহেতু তিনি মন্ত্রী ছিলেন তাই মনে করা হচ্ছিল এই চার্জশিটে পার্থ চট্টোপাধ্যায়ের নাম থাকতে পারে। তবে এটি সিবিআইয়ের প্রথম চার্জশিট। আগামী দিনে সাপ্লিমেন্টারি চার্জশিটে পার্থের নাম থাকতে পারে। চার্জশিটে উল্লেখিত ১২ জনের মধ্যে ৬ জন এসএসসি’র সঙ্গে সরাসরি জড়িত। বাকি ৬ জন এসএসসি’র সঙ্গে জড়িত নন বলে উল্লেখ করা হয়েছে।



