বাম-কং জোটের আজকের আলোচনা সদর্থক, জানালেন বিমান বসু

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বাম-কং জোটের আজকের আলোচনা সদর্থক, জানালেন বিমান বসু। বাংলায় ২১ এর নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের জন্য জোট বাঁধার কথা ছিল বাম – কংগ্রেসের। যদিও কাল প্রদেশ কংগ্রেস জনিয়েদিয়েছিল এই মুহূর্তে সিপিএম ছাড়া অন্য ফ্রন্ট দলগুলির সঙ্গে জোটে যেতে চাইছে না তারা। তাই আজ দ্বিপাক্ষিক বৈঠক হবে কংগ্রেস এবং সিপিএম এর। এর মাঝেই জোট বাঁধতে চেয়েছিল আব্বাস সিদ্দিকির সেকুলার ফ্রন্ট। এই মর্মে খোদ সোনিয়া গান্ধীকে চিঠি পাঠিয়েছেন আব্দুল মান্নান। সেই সিদ্ধান্তের ঘোষণার দিন ছিল আজ ।

আরও পড়ুনঃ কালিয়াগঞ্জের বদলে রায়গঞ্জ, মুখ্যমন্ত্রীর সভাস্থান পরিবর্তনে বাড়ছে জল্পনা

কালকের ঘোষণা অনুযায়ী আজ আলিমুদ্দিনে সিপিএম এর সদর দপ্তরে বৈঠক করে কংগ্রেস এবং সিপিএম। কিন্তু সেই বৈঠকে ডাকা হয়নি আব্বাস কে। জানানো হয়নি কত আসন ছাড়া হবে সেকুলার ফ্রন্ট কে। সেই মর্মে ওয়াকিবহাল মহলের ধরে নিচ্ছে আপাতত জোটে যাচ্ছেনা বাম – কংগ্রেস এবং সেকুলার ফ্রন্ট।বৈঠকের জন্য আজ রবিবার আলিমুদ্দিনে পৌঁছে যান কংগ্রেসের তরফ থেকে অধীর চৌধুরী, প্রদীপ ভ্টাচার্য, আব্দুল মান্নান। সিপিএম এর তরফে উপস্থিত ছিলেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্র। আগেই ঠিক হয়েছিল ১৯৩ টি আসনের রফা।

আর এদিনের বৈঠকে আরও ১১৬টি আসন নিয়ে চূড়ান্ত হল সমঝোতা। অধীর চৌধুরী এদিন জানিয়েছেন, এই ১১৬টি আসনের মধ্যে কংগ্রেস পাচ্ছে ৪৮ ও বামেরা পাচ্ছে আরও ৬৮টি আসন। আজ ফের বৈঠকে বসেন বাম ও কংগ্রেস নেতারা। বৈঠকের পর বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানিয়েছেন, ‘রাজ্যের ২৩০টি বিধানসভা আসন নিয়ে আলোচনা হয়েছে। দুই দলের মধ্যে জোট নিয়ে আলোচনার ক্ষেত্রে কোনও সমস্যা নেই।’

বাম-কং জোটের আজকের আলোচনা সদর্থক, জানালেন বিমান বসু। এদিন বিমান বসু আরও জানিয়েছেন, আব্বাস সিদ্দিকীর পাঠানো চিঠি তাঁরা পেয়েছেন। বামেরাও আব্বাসের ইন্ডিয়ান সেকুলর ফ্রন্টের সঙ্গে সমঝোতা করতে আগ্রহী বলে জানিয়েছেন বিমান বসু। একইভাবে কংগ্রেসের সঙ্গেও যাতে আব্বাসের দলের বোঝাপড়া হয় সে ব্যাপারে আশা প্রকাশ করেছেন বিমান বসু।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন